ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

পুঠিয়ায় চাঁদা না পেয়ে দুই সেনাসদস্যের বাড়িতে আগুন, লুটপাট

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০৩:০৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০৩:০৪:১৩ পূর্বাহ্ন
পুঠিয়ায় চাঁদা না পেয়ে দুই সেনাসদস্যের বাড়িতে আগুন, লুটপাট পুঠিয়ায় চাঁদা না পেয়ে দুই সেনাসদস্যের বাড়িতে আগুন, লুটপাট
পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে সেনাবাহিনীর দুই সদস্যের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, আগুন দেওয়া ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার পর তিনি আত্মগোপনে আছেন।

সোমবার দুপুর দুইটার দিকে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই সেনাসদস্য হলেন- তরিকুল ইসলাম ও আল-আমিন। তরিকুল কক্সবাজার রামুতে এবং আল-আমিন রাজশাহী সেনানিবাসে চাকরিরত। তারা দুইজন সম্পর্কে চাচাত ভাই।

ভুক্তভোগী পরিবার দুটির অভিযোগ, পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক পরিবার দুটির কাছে চাঁদা দাবি করেছিলেন।
তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।

সেনাসদস্য তরিকুল ইসলাম বলেন, রফিকুল আমার বাসায় এসে বিভিন্ন সময় চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আমার বাড়িতে হামলা চালায় এবং দেশীয় অস্ত্র নিয়ে তারা গালাগালি করেন। সেই সঙ্গে আমাকে মেরে ফেলারও হুমকি দেন।

ভুক্তভোগী সেনাসদস্যের বাবা আব্দুল হান্নান বলেন, রফিকের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। তবুও কেন আমার বাসায় পেট্রোল দিয়ে বাড়ি পুড়িয়ে দিয়েছে? সেনাবাহিনীতে চাকরি করা আমার ছেলেকে নিয়ে প্রাণ বাঁচাতে চাতালের ওপর লুকিয়ে ছিলাম। সেই সময় রফিকুল গালাগালি করেন এবং বলেন, তরিকুলকে ধরে নিয়ে সাইজ করব।

এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, রফিকের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। যদি তিনি এ ঘটনায় জড়িত থাকেন, তাহলে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, বিরালদহ হাতিনাদা গ্রামে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশও সেখানে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে বিএনপি নেতা রফিকুল ইসলাম এলাকা ছেড়ে গেছেন। তার ফোনও বন্ধ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক

‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক