ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে বাগবাড়ীতে মানুষের ঢল

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৮:২০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৮:২০:১৬ অপরাহ্ন
বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে বাগবাড়ীতে মানুষের ঢল বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে বাগবাড়ীতে মানুষের ঢল
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও নাযাতের জন্য বগুড়ার গাবতলীর উপজেলার বাগবাড়ী বিশেষ দোয়া মাহফিলে নেতা-কর্মী ও সাধারন মানুষের ঢল।

৯ ফেব্রুয়ারী সোমবার বাদ আসর নশিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে বিশেষ দোয়া মোনাজাতে নেতা-কর্মী ও সাধারণ মানুষ সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা দোয়া'য় অংশ নেন। শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে আছর নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া মাহফিল পূর্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

এসময় সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আজ থেকে ৪১ দিন আগে ৩০ ডিসেম্বর ২০২৫। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশমাতা বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে খসে পড়ে এক উজ্জ্বল নক্ষত্র। রাজনৈতিক ইতিহাসে আকাশচুম্বী এক ব্যক্তিত্ব-বেগম খালেদা জিয়া। তিনি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন, বরং এ দেশের মাটি ও মানুষের স্পন্দন অনুধাবনকারী এক কিংবদন্তি নেত্রী। দেশমাতৃকার টানে তার পদচারণা ছড়িয়ে ছিল বাংলার প্রতিটি প্রান্তে-দুর্গম জনপদের মেঠোপথে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি পৌঁছে গেছেন সর্বত্র। তার প্রয়াণে দেশ জুড়ে নেমে এসেছিলো শোকের ছায়া, আন্তর্জাতিক অঙ্গনেও শোকের বার্তা প্রবাহিত হয়েছিলো।

তিনি আরো বলেন, আমাদের এলাকার পুত্রবধূ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী ও দেশমাতা ছিলেন। আমি বিশ্বাস করি আমি মনে করি বাংলাদেশের মানুষ দেশমাতা বেগম খালেদা জিয়ার কোনদিনও ভুলতে পারবেনা। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশমাতা বেগম খালেদা জিয়াকে স্মরণ করবে। আজ আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আমরা দোয় করবো দেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের জন্য । বিএনপি নেতাকর্মী যারা আন্দোলন সংগ্রামে আহত এবং নিহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমরা দোয়া করব আমাদের প্রিয় নেতা এদেশের এযুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের জন্য। আর দুইদিন পরে এদেশে নির্বাচন আল্লাহতালা যেন তাকে সুযোগ দেন জনগণের সমর্থন নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে তারেক রহমান যেন দেশ সেবা করতে পারেন। সাবেক এমপি লালু বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া মৃত্যুর পর ঢাকা রাজধানী সহ সারাদেশে নামাজে জানাযায় মুসল্লীদের ঢল নামে। এরপর দেশমাতার মৃত্যুর পর সমগ্র দেশবাসী তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করেছিলেন।

বেগম খালেদা জিয়া বাংলাদেশ সহ বিশ্বের সমগ্র জাতির কাছে চিরকাল- চিরস্মরণীয় হয়ে থাকবেন। দিনব্যাপী কোরআন খানী শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সাবেক এমপি লালুর কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, এ্যাব কেন্দ্রীয় নেতা আনিছুর রহমান, ব্যাংকার্স জিয়া পরিষদ বগুড়া অঞ্চলের সভাপতি সামছুজ্জোহা, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নবীর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, পৌর বিএনপির সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, জাহিদুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল বারী, অধ্যক্ষ সাবেক (ভারপ্রাপ্ত) ফজলার রহমান, অধ্যক্ষ আব্দুর রহিম, শফিকুল ইসলাম শফিক, আসাদুজ্জামান অটল, এমরান হোসেন, আমিনুল ইসলাম, সাবেক কমিশনার রাসেল সরকার, মশিউর রহমান, সোহেল প্রাং, হায়দার আলী, আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, যুক্তরাজ্য-যুবদল এর আইন বিষয়ক সম্পাদক সোহেল রানা মিনার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, মাহারুফ সম্রাট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নুর আলম, যুবদল নেতা আঞ্জু মন্ডল, জাহাঙ্গীর আলম পোটল, আব্দুল মতিন, মিলটন হোসাইন, আব্দুল গনি, আবু বক্কর সিদ্দিক শাহীন, রেজাউল করিম রেজা, সুরুজ্জামান, রাজীব আহমেদ, মজনু মিয়া, ইউনুছ আলী গেদা, সাইফুল ইসলাম, সবুজ মিয়া, শাহীন আলম, বাদশা মিয়া, আব্দুল মামুন, রফিকুল ইসলাম নান্টু, উজ্জ্বল হোসেন, জেরিন সরকার।

উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, স্বেচ্ছাসেবক দল নেতা জিন্নাত আলী, আল-আমিন, ছাত্রদল নেতা জনি ইসলাম, মাসুদ রানা, মিনহাজুল ইসলাম, সুমন ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি