ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

সুপার বোলে 'ব্যাড বানি'র শো নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৮:১৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৮:১৪:২৫ অপরাহ্ন
সুপার বোলে 'ব্যাড বানি'র শো নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সুপার বোলে 'ব্যাড বানি'র শো নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া
ইমা এলিস নিউ ইয়র্ক প্রতিনিধি: সুপার বোলের হাফটাইম শোতে ব্যাড বানির পরিবেশনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনের দুই পক্ষেই তীব্র আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। কিছু রাজনৈতিক নেতা ও সমর্থক তাঁর পারফরম্যান্সকে অন্তর্ভুক্তিমূলক ও সাংস্কৃতিক প্রতিনিধিত্বের উদাহরণ হিসেবে দেখেছেন। অনুষ্ঠানের শেষে তিনি  'একসাথে, আমরা আমেরিকা' বার্তা প্রদর্শন করেন, যা অনেকের কাছে ঐক্য ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে।

অন্যদিকে রক্ষণশীল মহলে ব্যাপক সমালোচনা দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারফরম্যান্সটিকে 'একেবারেই ভয়াবহ এবং দেশের প্রতি অপমান' বলে মন্তব্য করেন এবং বলেন অনেক দর্শক তাঁর স্প্যানিশ ভাষার গান বুঝতে পারেননি।

এছাড়াও কিছু ডানপন্থী সংগঠন ও সমর্থকরা অভিযোগ করেন যে শোটি রাজনৈতিক বার্তা বহন করেছে এবং এটি 'জাতীয় ঐক্য'র বদলে বিভাজন সৃষ্টি করতে পারে। এ কারণে একটি বিকল্প  'অল-আমেরিকান হাফটাইম শো' আয়োজনের উদ্যোগও নেওয়া হয়।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমসহ কিছু নেতারা তাঁর অংশগ্রহণকে স্বাগত জানিয়ে এটিকে ল্যাটিন সংস্কৃতির দৃশ্যমানতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখেছেন।

গভর্নর গ্যাভিন নিউসম এক্স–এ লিখেছেন,সুপারবোল এলএক্স–এ ক্যালিফোর্নিয়ার মঞ্চে উঠে নিজের কণ্ঠ ব্যবহার করার জন্য ধন্যবাদ। এটি ছিল এক সুন্দর মুহূর্ত, আমরা সবাই মিলে আমেরিকা পারফরম্যান্সের সময় ব্যাড বানির হাতে ধরা একটি ফুটবলের শেষ বার্তাটিও তিনি উল্লেখ করেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর ওই দিনটিকে 'ব্যাড বানি ডে' হিসেবেও ঘোষণা করেন, রাজ্যজুড়ে গায়কের সমর্থক ও ভক্তদের স্বীকৃতি দিতে।

ম্যাসাচুসেটসের কংগ্রেসম্যান জিম ম্যাকগভার্ন শিল্পীকে প্রশংসা করে লিখেছেন, 'এর চেয়ে বেশি আমেরিকান আর কিছু হতে পারে না বিভাজন ও ঘৃণার বদলে ঐক্য ও ভালোবাসা। আমাদের আমরা কারা, তা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

সেনেটর রাফায়েল ওয়ার্নকও পারফরম্যান্সের প্রশংসা জানিয়ে 'ব্যাড বানি ' লিখে হাততালি ও ‘১০০’ চিহ্নের ইমোজি ব্যবহার করেন। তাঁর সহকর্মী, ওয়াশিংটনের সেনেটর প্যাটি মারে লেখেন, 'একজন অল-আমেরিকান সুপারস্টার ব্যাড বানির সুন্দর হাফটাইম পারফরম্যান্স আমরা একসঙ্গে আমেরিকা।'

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এক্স–এ পুয়ের্তো রিকোর পতাকার ইমোজি দিয়ে 'নতুন' লিখে এম্পায়ার স্টেট থেকে ব্যাড বানির প্রতি সমর্থন প্রকাশ করেন।

যেখানে একাধিক ডেমোক্র্যাট শীর্ষস্থানীয় স্পটিফাই শিল্পীকে যুক্তরাষ্ট্রের ল্যাটিন আমেরিকান সংস্কৃতি তুলে ধরার জন্য প্রশংসা করেছেন, সেখানে কিছু রিপাবলিকান কড়া সমালোচনা করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল–এ লিখেছেন, 'সুপার বোল হাফটাইম শো একেবারেই ভয়াবহ সবচেয়ে খারাপগুলোর একটি। এটি আমেরিকার মহত্ত্বকে অপমান করে এবং আমাদের সাফল্য, সৃজনশীলতা বা উৎকর্ষতার মানদণ্ডকে প্রতিফলিত করে না।'

তিনি আরও বলেন, এই ব্যক্তি কী বলছেন কেউ বুঝতে পারছে না, আর নাচগুলোও অশোভন বিশেষ করে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে দেখছে এমন শিশুদের জন্য।

রক্ষণশীল কর্মী লরা লুমার এক্স–এ লিখেছেন, সুপার বোলে বিদেশি পতাকা দেখিয়ে আমেরিকান জনগণের কাছে এনএফএল-এর ক্ষমা চাওয়া উচিত। এটি সম্পূর্ণ লজ্জাজনক,” এবং যোগ করেন, “এখানে আমেরিকান কিছুই নেই।

ব্যাড বানির পারফরম্যান্সের প্রতিবাদে কিছু রিপাবলিকান টার্নিং পয়েন্ট ইউএসএ–সমর্থিত কিড রকের বিকল্প হাফটাইম শো স্ট্রিম করেন। সাবেক এফবিআই ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো এক্স–এ লিখেন, কিড রক- স্যাড বানি। টিপিইউএসএ ।

ন্যায়বিচার বিভাগের সিভিল রাইটস শাখার সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিট ঢিলন লিখেছেন, 'আমার মা জিজ্ঞেস করলেন এই ব্যাড বানি কে? চিন্তা করবেন না মা, আমরা তাঁকে দেখছি না।'

রক্ষণশীল ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্স জানান, তিনি ব্যাড বানি কিংবা কিড রক কোনো পারফরম্যান্সই উপভোগ করেননি। তিনি লেখেন, একদিকে ইংরেজি ছাড়া একটি হাফটাইম শো, অন্যদিকে একটি সংগঠন ভিউ বাড়াতে বিজ্ঞাপনদাতাদের অর্থ দিয়ে রেকর্ড ভাঙার ভান করেছে দুই বিকল্পই আমার পছন্দ নয়। বাম–ডান এই প্রতিদ্বন্দ্বিতা এখন একঘেয়ে আমরা আসলে কী করছি, আমেরিকা?

বিশ্লেষকদের মতে, প্রতিক্রিয়ার এই বিভাজন আংশিকভাবে ভাষা, সাংস্কৃতিক পরিচয় ও অভিবাসন-সংক্রান্ত রাজনীতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের বিতর্ককে প্রতিফলিত করে।

সামগ্রিকভাবে, ব্যাড বানির সুপার বোল পারফরম্যান্সটি একটি সঙ্গীত অনুষ্ঠানের সীমা ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ