ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত স্ত্রী মিরপুরে শিশুকে গলাকেটে হত্যা: প্রধান অভিযুক্ত সোহেল রানা গ্রেফতার ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বটতলা পশু হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ৫ পরিবারের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে-স্টাইল কোল্ড কফি, রইল ৩টি সহজ রেসিপি সামান্থা থেকে রশ্মিকা, দক্ষিণের অভিনেত্রীদের সম্পত্তির পরিমাণ কত, সবচেয়ে ধনী নায়িকা কে? টেলিভিশনে কামব্যাক সৃজলা গুহর, বিশেষ পর্বে থাকছে বড় চমক কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, প্রিয় বান্ধবীকে কী বললেন দিশা? সুরা মুলক তেলাওয়াতের ফজিলত গাজীপুরে মায়ের কাছে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ ১৩ বছরের কিশোরের বদলগাছীতে নিহত শিক্ষিকাকে দেখতে গিয়ে ছাত্রীরও মৃত্যু নাটোরে সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে চুরি, ১০ লাখ টাকা ও ৮ ভরি সোনা লুট জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮ পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট

তাকবিরে তাশরিক পড়তে ভুলে গেলে করণীয়

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০২:৫৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০২:৫৩:০৯ অপরাহ্ন
তাকবিরে তাশরিক পড়তে ভুলে গেলে করণীয় প্রতিকী ছবি
জিলহজের ৯ তারিখের ফজর থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত দিনগুলোতে তাকবিরে তাশরিক পাঠ করা ওয়াজিব। এসব দিনে মুসল্লিরা যে তাকবির পড়েন তাকে তাকবিরে তাশরিক বলে। এ তাকবিরে মুসল্লিরা মহান আল্লাহর মহত্ব, বড়ত্ব ও একক সত্ত্বার কথা বলেন এবং আল্লাহর প্রশংসা করেন।

মহান আল্লাহর প্রিয় বাক্যগুলোর একটি হলো- আল্লাহু আকবার। তাই তাকে খুশি করতে হলে তাকবির বেশি বেশি পড়া উচিত।

তাকবিরে তাশরিক হচ্ছে- 

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ উচ্চারণ: আল্লাহু আকবর আল্লাহু আকবর লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ।

অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সব প্রশংসা মহান আল্লাহ জন্য। 

তাকবিরে তাশরিক যেদিন থেকে পড়তে হয়
প্রত্যেক মুসল্লির জন্য জিলহজের ৯ তারিখের ফজর হতে ১৩ তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ আদায় করে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে উচ্চস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। এ বছর শুক্রবার (৬ জুন) ফজরের নামাজ থেকে শুরু করে মঙ্গলবার (১০ জুন) আসর পর্যন্ত। (আদ্দুররুল মুখতার: ৩/১৭৭-১৭৮)

তাকবিরে তাশরিক পড়তে ভুলে গেলে
অনেকে তাকবিরে তাশরিকের দিনগুলোতে ফরজ নামাজ আদায়ের পর তাকবির বলতে ভুলে যান। পরে কখনও নামাজের ওয়াক্ত থাকতেই স্মরণ হয়। আবার কখনও ওয়াক্ত শেষ হওয়ার পর অন্য নামাজের সময় স্মরণ হয়। পরবর্তীতে স্মরণ হওয়ার পর তাকবিরে তাশরিক পড়ে নিলে ওয়াজিব আদায় হবে কি না?
 
এ বিষয়ে ফেকাহবিদ আলেমরা বলেন, ফরজ নামাজ আদায় করার পর তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। নামাজের পর তাকবিরে তাশরিক না বলে কেউ মসজিদ থেকে বের হয়ে গেলে, অথবা নামাজ নষ্ট করে এমন কোনো কথা বা কাজ করলে, অথবা অজু নষ্ট হয়ে যায় এমন কোনো কাজ করলে তাকবিরে তাশরিক আদায়ের সময় বাকি থাকে না। 

এক্ষেত্রে ওয়াজিব ছেড়ে দেয়ার জন্য তওবা-ইস্তিগফার করতে হবে। আর নামাজের পর ওপরের কোনো কাজ না করলে দেরিতে হলেও তাকবিরে তাশরিক পড়ে নিতে পারবেন এবং এর মাধ্যমে ওয়াজিব আদায় হয়ে যাবে।(আদ্দুররুল মুখতার ২/১৭৭-১৭৯; আলবাহরুর রায়েক ২/১৬৫)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর  ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা

তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা