ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

নওগাঁ-১ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনী ইশতেহার প্রকাশ

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৮:০০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৮:০০:৫৪ অপরাহ্ন
নওগাঁ-১ আসনের বিএনপির প্রার্থীর  নির্বাচনী ইশতেহার প্রকাশ নওগাঁ-১ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনী ইশতেহার প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আধুনিক, টেকসই, সমৃদ্ধ ও উন্নত নির্বাচনী এলাকা গড়ার ইশতেহার প্রকাশ করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর,পোরশা ও সাপাহার) আসনের বিএনপির সংসদ সদস্য  প্রার্থী  মোস্তাফিজুর রহমান।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ইশতেহার পোস্ট করেছেন। দলের নেতা-কর্মী ও সমর্থকেরা সেটা শেয়ার করেছেন। 

 ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের সেচ সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন ও নদী থেকে পানি উত্তোলনের আধুনিক প্রজেক্ট গ্রহণ, আম সংরক্ষণাগার ও আমজাত পণ্য তৈরির কারখানা স্থাপন, ধানের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সিন্ডিকেট ভেঙে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও আম ক্রয়ের ব্যবস্থা, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান না হওয়া পর্যন্ত 'বেকার ভাতা' ব্যবস্থা,কারিগরি ইনস্টিটিউট নির্মাণের কথা বলা হয়েছে।

এছাড়াও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীতকরণ, প্রত্যন্ত এলাকার জন্য ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে বলে উল্লেখ করা হয়েছে। 

ইশতেহারে এই আসনের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিটি ইউনিয়নের প্রধান সড়ক থেকে পাড়া-মহল্লার রাস্তা পাকাকরণ, সীমান্ত এলাকার রাস্তাঘাট ও মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণের কথা বলা আছে।

বিগত বছরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও জুলাই বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ব্যবস্থা, নওগাঁ-১ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত রাখতে 'জিরো টলারেন্স নীতি অনুসরণ,এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত বিশেষ উপবৃত্তি চালু, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে বলে  ইশতেহার উল্লেখ করা হয়েছে। 

নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার বলেন, নির্বাচনী ইশতেহারটি আজ মঙ্গলবার (১০ ফেব্রয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করার কথা ছিল। আজ (মঙ্গলবার) সকাল থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। তাই ফেসবুকে পোস্ট করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি