ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দিন

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৭:৪৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৭:৪৪:০১ অপরাহ্ন
সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দিন সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দিন
আগামী দিনে দেশে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাফিজউদ্দিন আহাম্মেদ।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষ ক্লান্ত ও ভীত; এমন বাস্তবতায় নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, তার কোনো স্পষ্ট নিশ্চয়তা নেই।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-৩ আসনের রাণীশংকৈল উপজেলার মডেল স্কুল মাঠে আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজউদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি সবসময় দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের কথা বলে এসেছে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে দেশের অবকাঠামো ও প্রশাসনিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসে। সেই সময় রাণীশংকৈল উপজেলাকে মডেল ও আদর্শ উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল, যা আজও মানুষ স্মরণ করে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের মানুষ খোলামেলা কথা বলতে পারছে না। ভোট নিয়ে মানুষের মধ্যে কোনো উৎসাহ বা আমেজ নেই। এমনকি নিজের পছন্দের প্রতীকেও ভোট দেওয়ার কথা প্রকাশ্যে বলার সাহস পাচ্ছে না সাধারণ মানুষ। জাতীয় পার্টি দেখতে চায়—নির্বাচনে সব দলকে সমান সুযোগ দেওয়া হচ্ছে কিনা।

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে, কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। ছাত্রসমাজ আন্দোলনের মাধ্যমে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিল, কিন্তু বাস্তবে সেই পরিবর্তন চোখে পড়ছে না।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির রাণীশংকৈল উপজেলা আহ্বায়ক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ইউনিয়ন সভাপতি একে এম ফজলুল হক, যুবসংহতির সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইসাহাক আলী, শাহা আলম, খন্দকার আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য আজাহারুল ইসলাম ও ইব্রাহিম আলী। এছাড়াও জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হাজারও নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭