ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি গুরুত্বপূর্ণ

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৭:৩৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৭:৩৬:০৮ অপরাহ্ন
তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি গুরুত্বপূর্ণ তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি গুরুত্বপূর্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর তানোরে ৬১ ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ ও ১৬টি গুরুত্বপূর্ণ এবং ১৪টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে  শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য ইতিপূর্বেই সেনাবাহিনী, বিজিবি নিয়োমিত টহল দিচ্ছেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তবে এ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী এবং দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা সম্পন্ন করেছেন।

জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সব রকম প্রস্তুতি গ্রহণ করেছেন সংশ্লিষ্টরা। নিয়োমিত যৌথ বাহিনীর অভিযান, চেকপোস্টসহ নানামুখী তৎপরতা লক্ষ্য করা গেছে।

এবারে উপজেলায় ৬১টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ৩১ টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেগুলো হল, কলমা ইউনিয়ন ইউপির চোরখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগাডাঙ্গা উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়, নড়িয়াল দাখিল মাদ্রাসা, নারায়নপুর উচ্চ বিদ্যালয়, হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোতগোকুল প্রাথমিক বিদ্যালয়, মুন্ডুমালা সরকারি প্রাথমিক ও সরকারি উচ্চ, বালিকা উচ্চ বিদ্যালয়, সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়, ময়েনপুর উচ্চ বিদ্যালয়, বনকেশর প্রাথমিক বিদ্যালয়, ইলামদহী প্রাথমিক বিদ্যালয়,  কোয়েল উচ্চ বিদ্যালয়, কচুয়া -১ প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মাদপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, দূবইল সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, তালন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালপুর প্রাথমিক ও সংলগ্ন উচ্চ বিদ্যালয়, মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়, শ্রীখন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়, হরিপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়, ধানোরা প্রাথমিক বিদ্যালয়, আবু বকর স্কুল এন্ড কলেজ ও চান্দুড়িয়া দাখিল মাদ্রাসা। এছাড়াও গুরুত্বপূর্ণ ১৬টি কেন্দ্র সেগুলো হল, কিসমত বিল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মালবান্দা উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়, বাঁধাইড় প্রাথমিক বিদ্যালয়, চুনিয়া পাড়া প্রাথমিক ও হাজী এক্তার আলী উচ্চ বিদ্যালয়, বিনোদপুর নিম্ম ও প্রাথমিক বিদ্যালয়, তালন্দ এএম উচ্চ বিদ্যালয়, চাপড়া প্রাথমিক ও উচ্চ  বিদ্যালয়, তানোর পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি আব্দুল করিম সরকার কলেজ, আকচা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, কামারগাঁ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, কচুয়া -২ প্রাথমিক বিদ্যালয়। সাধারণ কেন্দ্র ১৪টি সেগুলো হল, কলমা সরকার প্রাথমিক, কন্দপুর প্রাথমিক বিদ্যালয়, জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, পাঁচন্দর প্রাথমিক বিদ্যালয়, কৃঞ্চপুর প্রাথমিক ও সংলগ্ন উচ্চ বিদ্যালয়, তাঁতিহাটি প্রাথমিক, সরনজাই সরকার পাড়া প্রাথমিক, সরনজাই প্রাথমিক ও সংলগ্ন উচ্চ বিদ্যালয়, মোহর প্রাথমিক ও সংলগ্ন উচ্চ বিদ্যালয়, মাদারিপুর প্রাথমিক, পারিশো দূর্গাপুর প্রাথমিক ও সংলগ্ন উচ্চ বিদ্যালয়, মিরাপুর হাতিশাইল প্রাথমিক ও সংলগ্ন উচ্চ বিদ্যালয় ও কাঠালপাড়া উচ্চ বিদ্যালয়।

অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রের বিষয়ে জানতে চাইলে  তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, এসব কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা  নাঈমা খান জানান, ঝুকিপূর্ণ বলতে কিছু নেই, কিছু কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এটা নির্বাচনের একটা প্রক্রিয়ামাত্র। সব কেন্দ্রের উপর নজর দারি আছে। তারপরও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোতে বাড়তি প্রশাসন থাকবে, সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। কোন ধরনের অনাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এউপজেলায় শান্তিপূর্ন পরিবেশে প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। আসা করছি ভোটের দিন একই পরিবেশ বজায় থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১