ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই নগরীজুড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০ রাজশাহী সিমান্তে ভারতীয় মদ, ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহী নগরীর পদ্মায় বিজিবির বিশেষ স্পিডবোট মহড়া

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৪:১৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৪:১৪:২৫ অপরাহ্ন
রাজশাহী নগরীর পদ্মায় বিজিবির বিশেষ স্পিডবোট মহড়া রাজশাহী নগরীর পদ্মায় বিজিবির বিশেষ স্পিডবোট মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগরীর টি-বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ স্পিড বোট মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মহড়া চলে।

সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার এবং জনমনে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে আয়োজিত এই মহড়ায় বিজিবি’র প্রায় ৩০ জন সদস্য ও কর্মকর্তা অংশ নেন। এ সময় বিজিবির একাধিক স্পিড বোট পদ্মার বুকে টহল দেয় এবং বিভিন্ন কসরত প্রদর্শন করে।

বিজিবি সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই প্রস্তুতি। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান রুখতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

মহড়া চলাকালীন পদ্মার পাড়ে ঘুরতে আসা দর্শনার্থী এবং স্থানীয়দের মধ্যে কৌতুহল লক্ষ্য করা যায়। বিজিবি জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জল ও স্থল উভয় পথেই তাদের নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০

নগরীজুড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০