ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

ইতালিকে উড়িয়ে দিলো স্কটল্যান্ড

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৩:১৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৩:১৪:৪০ অপরাহ্ন
ইতালিকে উড়িয়ে দিলো স্কটল্যান্ড ছবি: সংগৃহীত
বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডকে হারিয়ে মূল পর্বের টিকিট কেটেছিল ইতালি। অন্যদিকে বাছাইপর্বে ছিটকে যাওয়া স্কটল্যান্ড সৌভাগ্যবশত জায়গা পেয়ে সেই হারের শোধ তুলল।

সোমবার ইডেন গার্ডেন্সে এই আসরের সর্বোচ্চ ২০৭ রান তোলার পর নবাগত ইতালিকে ৭৩ রানে হারাল স্কটিশরা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম উইকেটের দেখা পেতে লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইতালিকে। ১৪তম ওভারে গ্র্যান্ট স্টুয়ার্টের পঞ্চম বলে জর্জ মানসি ১৬ রানের আক্ষেপ নিয়ে হ্যারি মানেন্তির ক্যাচ হন।

ততক্ষণে বড় সংগ্রহের ভিত গড়ে তুলেছিল স্কটল্যান্ড। কারণ ওপেনিং জুটিতেই মাইকেল জোন্সকে নিয়ে ৮৩ বলে ১২৬ রানের জুটি গড়ে ফেলেন মানসি। ৫৪ বলে ১৩ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৮৪ রান করেন এই ওপেনার। ৬৪ রানই এসেছে বাউন্ডারি থেকে।

পরের ওভারে আরেক ওপেনার জোন্সও উইকেট হারান। তার ব্যাটে আসে ৩০ বলে ৩৭ রান। ব্রেন্ডন ম্যাকমুলেন ঝড় তোলেন। তার সঙ্গে ৪ ওভার ক্রিজে থেকে ৪৮ রান তোলেন অধিনায়ক রিচি বেরিংটন। অবশ্য তাতে তার অবদান ছিল মাত্র ১৫ রানের। 

দুইশ থেকে ১৫ রান দূরে থেকে শেষ ওভারে ব্যাটিং শুরু করে স্কটল্যান্ড। প্রথম বলেই টম ব্রুস আউট হওয়ার পর ক্রিজে নেমে তাণ্ডব চালান মাইকেল লিস্ক। ৫ বলে ২ চার ও ২ ছয়ে ২২ রানে অপরাজিত ছিলেন তিনি। ওই ওভারে ২২ রানে দলের স্কোর দুইশ ছাড়ায়। ১৮ বলে চারটি  ছয়ে ৪১ রানে খেলছিলেন ম্যাকমুলেন।

চার উইকেট হারিয়ে এই আসরের সর্বোচ্চ রানের সংগ্রহ করে স্কটল্যান্ড। ইতালির পক্ষে আলী হাসান, গ্র্যান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা ও জেজে স্মুটস একটি করে উইকেট নেন।

বড় লক্ষ্যে নেমে ইতালি ৪০ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে হাল ছাড়েনি তারা। দুই মানেন্তি ভাই মিলে ৭৩ রানের জুটি গড়েন। ১৩তম ওভারে হ্যারি মানেন্তিকে (৩৭) ফিরিয়ে এই প্রতিরোধ ভেঙে দেন লিস্ক। 

আর ঘুরে দাঁড়াতে পারেনি ইতালি। ভাইকে অনুসরণ করে পরের ওভারে ইনিংস সেরা ৫২ রান করে আউট হন বেন মানেস্তি। ৩১ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছয়। ২৮ বলের মধ্যে ২১ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় ইতালি। শুরুতেই অধিনায়ক ওয়েন ম্যাডসেন ফিল্ডিং করতে গিয়ে কাঁধের চোট পেয়ে মাঠ ছাড়ায় ১০ জন নিয়ে ব্যাট করতে হয়েছে তাদেরকে। ১৬.৪ ওভারে ১৩৪ রানে অলআউট হয় ইতালি।

শেষ দিকে ঝড় তোলা লিস্ক সর্বোচ্চ চার উইকেট নেন। আর ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করা মানসি ফিল্ডিংয়ে চার ক্যাচ নিয়ে দারুণ অবদান রাখেন।

ম্যাচে যত রেকর্ড
২৪০৫- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৪০৫ রানে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের মালিকক হন মানসি। বেরিংটন ২৩৯২ রান নিয়ে পেছনে পড়ে গেছেন।

৩- এনিয়ে বিশ্বকাপে তিনটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেললেন মানসি, যা স্কটল্যান্ডের কোনো ব্যাটারের সর্বোচ্চ। ভেঙে গেছে ম্যাকমুলেনের রেকর্ড।

৬৪- বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে এক ইনিংসে বাউন্ডারি থেকে সর্বোচ্চ (৬৪) রানের রেকর্ড ভেঙেছেন মানসি। মাইকেল জোন্সের ৪৮ রানকে পেছনে ফেলেছেন তিনি।

১২৬- মানসি ও জোন্সের জুটিও ভেঙেছে রেকর্ড। বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে প্রথম ও যে কোনো উইকেটে সর্বোচ্চ ১২৬ রান তুলেছেন তারা।

৪- বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ চারটি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন মানসি। ক্যালাম ম্যাকলিওডের তিন ক্যাচ পেছনে পড়ে গেছে।

৭৩- বিশ্বকাপে রানের হিসাবে এটাই সর্বোচ্চ ব্যবধানে স্কটল্যান্ডের জয়। ৭৩ রানের জয় পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ৪২ রানের কীর্তি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ