ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

চন্দনাইশে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, ৬ মাইক্রোবাস ভাঙচুর

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৩:০১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৩:০১:৩৮ অপরাহ্ন
চন্দনাইশে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, ৬ মাইক্রোবাস ভাঙচুর ছবি: সংগৃহীত
চট্টগ্রাম–১৪ আসনের চন্দনাইশ উপজেলায় বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমদের গাড়িবহরে দুই দফা হামলার ঘটনায় ছয়টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) রাতে সাতবাড়িয়া বহরমপাড়া ও যতরকুল রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমদ জানান, রাতে তিনি ও স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী সাতবাড়িয়া এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে তার গাড়িবহরে দুই দফায় হামলা চালানো হয়। এতে ৫০ থেকে ৬০ জন হামলায় অংশ নেয় এবং গাড়িবহরের ছয়টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় ছয় থেকে সাতজন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

জসীম উদ্দীন আহমদের অভিযোগ, এলাকায় ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়তে দেখে এলডিপি প্রার্থীর সমর্থকরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেছেন বলে জানান।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম–১৪ আসনের এলডিপি প্রার্থী ওমর ফারুক বলেন, ‘গভীর রাতে টাকা বিতরণের সময় স্থানীয় জনগণ তাদের ধাওয়া করেছে বলে শুনেছি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেখানে যায়। ভাঙা গাড়ি থেকে নামার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি।’

এ বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে সেনাবাহিনীর একটি দলও সেখানে উপস্থিত ছিল। হামলার বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা