ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক সাতক্ষীরা ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত রাসিকের প্রকৌশল বিভাগকে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর... নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নিয়ে যান জাকার শেখ মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

রাজশাহীতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ক্বওমি উলামাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০১:৫৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০১:৫৪:০৮ অপরাহ্ন
রাজশাহীতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ক্বওমি উলামাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ক্বওমি উলামাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহী মহানগরীর ভদ্রা মোড়স্থ দারুচিনি রেস্টুরেন্টে ক্বওমি উলামাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতিককে জয়যুক্ত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উলামা বিভাগের রাজশাহী মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন।

বক্তব্যে মাওলানা রুহুল আমীন বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। ইসলাম ও মানবতার কল্যাণে এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি উপস্থিত সকল উলামায়ে কেরামকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে এই প্রতীকের দাওয়াত পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

সভায় বক্তারা নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেন। তারা মহানগরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ বৃদ্ধি এবং ভোটারদের উদ্বুদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় মহানগরের বিভিন্ন মাদরাসার শিক্ষক, ইমাম ও খতিবসহ স্থানীয় বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং নির্বাচনে কাঙ্খিত বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ