ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে কথা নয় কাজ গ্রন্থের সৌজন্য কপি উপহার নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩ রাজশাহী খাদ্যবিভাগে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত রিচা চাড্ডার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ট্রাম্প–ইরান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক ইস্যুতেই মূল বিরোধ ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক নোয়াখালীতে বজ্রপাতে মাদারাসা ছাত্রীর মৃত্যু গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩

তানোরে জামায়াতের গণ-মিছিল ও পথসভা

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০১:২৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০১:২৪:১০ অপরাহ্ন
তানোরে জামায়াতের গণ-মিছিল ও পথসভা তানোরে জামায়াতের গণ-মিছিল ও পথসভা
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে জনমত সৃষ্টি ও ভোট প্রার্থনা করে রাজশাহীর তানোরে উপজেলা জামায়াত এবং সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী  গণ-মিছিল ও পথসভা আয়োজন করা হয়েছে।

রোববার (৮ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা ডাকবাংলো মাঠ থেকে নির্বাচনী গণ-মিছিল শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা মোড়ে পথসভার মধ্যদিয়ে সম্পন্ন হয়।

এদিন পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ (তানোর -গোদাগড়ী) আসনে জামায়াতে ইসলামীর মনোনিত (দাঁড়িপাল্লা প্রতিক) প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির ও সাবেক সাংসদ অধ্যাপক মজিবুর রহমান। এ সময় তিনি আল্লাহর আইন প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়ি পাল্লায় ভোট প্রার্থনা করেন।তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় এসেছে সবাই দুর্নীতি করেছে। কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি। আমরা ক্ষমতায় গেলে দেশে কোন দুর্নীতি হবে না। ন্যায় বিচার ও এদেশের মানুষের উন্নয়নে তার দল কাজ করবে।

উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক ডিএম আক্কাস আলী দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, জামায়াতের পশ্চিম জেলা সাবেক আমির আমিনুল ইসলাম,মাওলানা সিরাজুল ইসলাম, পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা,চাঁন্দুড়িয়া ইউপি জামায়াতের আমির রুহুল আমিন ও সরনজাই ইউপি জামায়াতের আমির কাজি আফজাল হোসেনপ্রমুখ।

এদিন তানোর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান বিভিন্ন গ্রামে ও পাড়া মহল্লার বাড়ি বাড়ি এবং হাট বাজারের দোকানপাটে গিয়ে ভোটারদের কাছে  ভোট প্রার্থনা করেন। পাশাপাশি সন্ধ্যার পর মুন্ডুমালা পৌরসভা জামায়াতের আয়োজনে প্রচার মিছিলে অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি