ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগবাড়ী'তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব - ভূমিমন্ত্রী সাপাহারে সরকারি আশ্রয়ন প্রকল্পের বসতবাড়িতে হামলা ও ভাংচুর দুর্নীতির পাঁকে মিস ইউনিভার্স, বয়কট করল ফ্রান্স পবিত্র হজ পালনে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ ৩জন নিহত ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ পিরোজপুরে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ 'আমরা যা চেয়েছি তা না পেলে...', ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের মল্লিকার কোমরের ভাঁজ, ফ্ল্যাট বেলি আর উন্মুক্ত নাভিতে কাবু নেটপাড়া লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ৫ তলা বাড়ি ভেঙে মৃত্যু ৯ কব্জিতে যন্ত্রণা, হাতের ব্যথা কমবে সহজ কিছু ব্যায়ামে রাণীশংকৈলে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত গরমে তৈলাক্ত ত্বকের যত্নে বাড়িতেই বানিয়ে নিন মাস্ক

তানোরে জামায়াতের গণ-মিছিল ও পথসভা

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০১:২৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০১:২৪:১০ অপরাহ্ন
তানোরে জামায়াতের গণ-মিছিল ও পথসভা তানোরে জামায়াতের গণ-মিছিল ও পথসভা
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে জনমত সৃষ্টি ও ভোট প্রার্থনা করে রাজশাহীর তানোরে উপজেলা জামায়াত এবং সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী  গণ-মিছিল ও পথসভা আয়োজন করা হয়েছে।

রোববার (৮ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা ডাকবাংলো মাঠ থেকে নির্বাচনী গণ-মিছিল শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা মোড়ে পথসভার মধ্যদিয়ে সম্পন্ন হয়।

এদিন পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ (তানোর -গোদাগড়ী) আসনে জামায়াতে ইসলামীর মনোনিত (দাঁড়িপাল্লা প্রতিক) প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির ও সাবেক সাংসদ অধ্যাপক মজিবুর রহমান। এ সময় তিনি আল্লাহর আইন প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়ি পাল্লায় ভোট প্রার্থনা করেন।তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় এসেছে সবাই দুর্নীতি করেছে। কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি। আমরা ক্ষমতায় গেলে দেশে কোন দুর্নীতি হবে না। ন্যায় বিচার ও এদেশের মানুষের উন্নয়নে তার দল কাজ করবে।

উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক ডিএম আক্কাস আলী দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, জামায়াতের পশ্চিম জেলা সাবেক আমির আমিনুল ইসলাম,মাওলানা সিরাজুল ইসলাম, পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা,চাঁন্দুড়িয়া ইউপি জামায়াতের আমির রুহুল আমিন ও সরনজাই ইউপি জামায়াতের আমির কাজি আফজাল হোসেনপ্রমুখ।

এদিন তানোর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান বিভিন্ন গ্রামে ও পাড়া মহল্লার বাড়ি বাড়ি এবং হাট বাজারের দোকানপাটে গিয়ে ভোটারদের কাছে  ভোট প্রার্থনা করেন। পাশাপাশি সন্ধ্যার পর মুন্ডুমালা পৌরসভা জামায়াতের আয়োজনে প্রচার মিছিলে অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়