ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

আপনারা নিশ্চিন্তে থাকুন ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কোন কিছু চাপিয়ে দেয় না: জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০১:২২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০১:২২:০০ অপরাহ্ন
আপনারা নিশ্চিন্তে থাকুন ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কোন কিছু চাপিয়ে দেয় না: জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন আপনারা নিশ্চিন্তে থাকুন ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কোন কিছু চাপিয়ে দেয় না: জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন
জীবনকে মানবসেবা ও জনকল্যাণে উৎসর্গ করার প্রত্যয়ে  ১১ দলীয় জোটের ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা  দেলাওয়ার হোসেন বলেন, ‘আমি জনগণের শাসক হতে চাই না, সেবক হতে চাই।’ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিশ্চিন্ত থাকুন ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না। আমরা সবাই একসঙ্গে বসবাস করি।’

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকার পৌর শহরের হাজীপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি ।

দেলাওয়ার বলেন, ছোটবেলা থেকেই ছাত্র অবস্থায় মানুষের কল্যাণে কাজ করে আসছি। আমৃত্যু মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

তিনি আরও বলেন, ‘‘আমি যদি এমপি নির্বাচিত হই, রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত গাড়ি, বাড়িসহ কোনো ধরনের ব্যক্তিগত সুযোগ-সুবিধা গ্রহণ করবো না। জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য। রাষ্ট্রের যে বরাদ্দ জনগণের জন্য আসবে, তার সুষ্ঠু ও ন্যায্য বণ্টন নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে দেলাওয়ার বলেন, আমরা ক্ষমতায় গেলে দেশ ও রাষ্ট্রকে নবী-রাসুল (সা.) প্রদর্শিত আদর্শ ও খলিফায়ে রাশেদিনের ন্যায় ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় গড়ে তুলবো।

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিশ্চিন্ত থাকুন ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না। আমরা সবাই একসঙ্গে বসবাস করি।

তিনি ঠাকুরগাঁওকে একটি ফুলের বাগানের সঙ্গে তুলনা করে বলেন, ‘এই বাগানের প্রতিটি ফুল হলো মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। সব ফুল মিলেই একটি সুন্দর, পরিস্ফুটিত ও সুগন্ধিময় বাগান তৈরি হবে।’

শেষে তিনি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির ঠাকুরগাঁও গড়তে সবার ভালোবাসা, সহযোগিতা ও  দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি কফিলউদ্দিনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ