ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাজশাহী-২: রেশম উন্নয়ন বোর্ডে শ্রমিকদের নিয়ে মিজানুর রহমান মিনুর ব্যাপক গণসংযোগ

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ১১:২৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ১১:২৮:৫৪ অপরাহ্ন
রাজশাহী-২: রেশম উন্নয়ন বোর্ডে শ্রমিকদের নিয়ে মিজানুর রহমান মিনুর ব্যাপক গণসংযোগ রাজশাহী-২: রেশম উন্নয়ন বোর্ডে শ্রমিকদের নিয়ে মিজানুর রহমান মিনুর ব্যাপক গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রচারণা তুঙ্গে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র ও এমপি মোঃ মিজানুর রহমান মিনু।

রবিবার সকালে রেশম উন্নয়ন বোর্ড চত্বরে এই প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় রেশম বোর্ডের সর্বস্তরের শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে মিজানুর রহমান মিনুর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু। এছাড়া প্রচারণায় বিশেষ ভূমিকা রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা নুরুল ইসলাম দোলদি।

গণসংযোগকালে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পকে বাঁচাতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি উপস্থিত সকল শ্রমিক ভাই-বোনদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।

শ্রমিক নেতা নুরুল ইসলাম দোলদিসহ সাধারণ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারণায় অংশ নেন এবং স্লোগানে স্লোগানে রেশম বোর্ড এলাকা মুখরিত করে তোলেন। নেতারা আশা প্রকাশ করেন, অতীতের মতো এবারও রাজশাহীর জনগণ ধানের শীষের কান্ডারী মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ