ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

বগুড়ার কৃতিসন্তান তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন, সাবেক এমপি লালু

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৯:৩৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৯:৩৭:২৭ অপরাহ্ন
বগুড়ার কৃতিসন্তান তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন, সাবেক এমপি লালু বগুড়ার কৃতিসন্তান তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন, সাবেক এমপি লালু
বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু বলেছেন, বাংলাদেশ সহ বগুড়ার ব্যাপক উন্নয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

ভোটারদের উদেশ্যে তিনি আরো বলেন, ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে বিএনপি মাটি, ধানের শীষের ঘাঁটি।

তিনি আরো বলেন, আমাদের এ মাটির প্রিয় সন্তান জনাব তারেক রহমান, তার পিতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। আগামী ১২ই ফেব্রুয়ারী তারেক রহমান কে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সারাদেশ সহ বগুড়ার ব্যাপক উন্নয়ন হবে। বিএনপি একটি জন কল্যাণমূলক রাজনৈতিক দল। তারেক রহমান সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামীদিনেও সাধারণ মানুষের পাশে থেকে তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খাঁটি মুসলমানের দল। শহীদ জিয়াউর রহমান আল্লাহর ওলি ছিলেন। একটি রাজনীতিক দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। ভোটারদেরকে বিভ্রান্ত করছে। কিন্তু তাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।

৮ই ফেব্রুয়ারি-২৬ রবিবার বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব তারেক রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের শ্যামবাড়ীয়া পশ্চিমপাড়া ও পূর্বপাড়া গ্রামে গনসংযোগ শেষে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন ২১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হোসানুল করিম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আশিক মাহমুদ ইকবাল স্বাধীন, জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জাসাস নেতা জিয়াউর রহমান জেবু, বগুড়া সদর যুবদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রুবেল, সাবেক এমপি লালুর কনিষ্ঠ পুত্র মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি সাজেদুর রহমান স্বপন, ইসমাইল হোসেন,  নুরুল ইসলাম কালু, বাবলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওহেদুল সরকার, বিএনপি নেতা সাবেক কমিশনার রাসেল সরকার, ফজলুল হক, রওশন আলম, আমিনুল ইসলাম, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, আব্দুল হাকিম, সাইফুল ইসলাম, আব্দুল মমিন, মানিক মিয়া, সানোয়ার হোসেন, যুবদল নেতা সুরুজ্জামান সুরুজ, মিঠু মিয়া, রাব্বী আহমেদ, সেলিম হোসেন,মনিরুজ্জামান মনি,  ইসমাইল হোসেন, ফেরদৌস হোসেন, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুবদল নেতা শাহাদত হোসেন রাজু, মোহতাছিন বিল্লা মুন, মাহফুজার রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল মমিন, শ্রমিকদল নেতা আজাদুল ইসলাম আজাদ, ছাত্রদল নেতা সিয়াম আহম্মেদ সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা