ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

নিয়ামতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান ৩ সন্তানের জননীর

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৯:৩১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৯:৩১:৩৪ অপরাহ্ন
নিয়ামতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান ৩ সন্তানের জননীর নিয়ামতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান ৩ সন্তানের জননীর
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে  অবস্থান নিয়েছেন প্রেমিকা।  তবে প্রেমিক বলছেন, ফেসবুকের ছবির সঙ্গে প্রেমিকার চেহারার কোনো মিল নেই। প্রেমিকার আগের বিয়ে ও তিনটি সন্তানের কথা গোপন করা হয়েছে। একাধিক পুরুষের সঙ্গেও সম্পর্ক রয়েছে প্রেমিকার। তাই বিয়ে করতে রাজি নন তিনি। 

প্রেমিকের (১৯) বাড়ি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের একটি গ্রামে।  আর প্রেমিকার (৩০) বাড়ি মান্দা উপজেলার জোতবাজার এলাকায়। গতকাল শনিবার প্রেমিকের বাড়িতে এসে ফিরে গেলেও আজ রোববার আবার এসেছেন তিনি। 

অবস্থান নেওয়া ওই প্রেমিকা (৩০) জানান, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রীমন্তপুর এলকার এক ছেলের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় ছেলেটি ঢাকায় অবস্থান করছিলেন। পরে তিনি ঢাকায় গিয়ে ছেলেটির সঙ্গে  প্রায় এক মাস  বসবাস করেন। তবে তাঁর কাছে  বিয়ের কোনো কাগজপত্র নেই বলে জানিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর আগের সংসারে তিনটি সন্তান রয়েছে। তিনি ছোট ছেলেকে নিয়ে ছেলেটির সঙ্গে এক মাস সংসার করেন। ছেলেটির সঙ্গে সম্পর্কের কারণে তিনি পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। ওই প্রেমিকা জানান, বর্তমানে তার পরিবারের একমাত্র শর্ত, ছেলেটির সঙ্গেই তাকে সংসার করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, ছেলেটি তাকে বিয়ে করার আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাসেই তিনি এখন বিয়ের দাবিতে অবস্থান করছেন। গতকাল স্থানীয় এক ইউপি সদস্যের আশ্বাসে তিনি স্থান ত্যাগ করলেও আজ রবিবার  আবারও সেখানে ফিরে আসেন।

এদিকে ছেলেটি বলেন, 'ফেসবুকে ছবি দেখে আমাদের প্রেমের শুরু। পরে ঢাকায় একসঙ্গে থেকেছি। কিন্তু বাস্তবে দেখি ফেসবুকের ছবির সঙ্গে মিল নেই। তারপরও তাকে চেয়েছিলাম। কিন্তু সে একাধিক পুরুষের সঙ্গে যোগাযোগ করতো,কাজ করতে বললেও করতো না। তখন আর্থিক সংকটের কারণে বিয়ে করা সম্ভব হয়নি। তাঁর আগের সংসারে  তিনটি সন্তান রয়েছে এই বিষয়টাও আমার কাছে গোপন রেখেছে। এখন আমি তাকে আর বিয়ে করতে চাই না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি