ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তামান্না ভাটিয়ার পুরনো সাক্ষাৎকারে উঠে এল শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতা সাবেকি ইমেজ ভেঙে বিকিনি টপে পারিজাত চৌধুরী পাকিস্তানে দাউদের জীবনযাপন নিয়ে চাঞ্চল্যকর দাবি, যা বললেন সাবেক এফবিআই এজেন্ট রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে ৮৪ ঘণ্টা ধরে অবস্থান হুইলচেয়ার দিয়ে ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ডাকাত গ্রেপ্তার ৩ তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ফ্রি চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও বৃক্ষরোপণ তানোরে অসময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি পুঠিয়ায় খালপাড়ের চার হাজার গাছের চারা নিধনের অভিযোগ মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার নগরীর খড়খড়িতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা হামলা পাবনায় প্রধানমন্ত্রীর জন্মদিনে তারেক জিয়া পরিষদের দোয়া মাহফিল রুয়ার রাজশাহী শাখার নতুন কমিটি গঠন ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের অ্যারো ভেনম রাবিতে ছাত্রলীগের অভিযোগে শিক্ষার্থীকে মারধর, অবরুদ্ধ প্রশাসন রাজশাহীতে বিভাগীয় কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন দুর্গাপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৩ নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৯:১৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৯:১৫:১৮ অপরাহ্ন
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২ হাজার ৬০০ জন হাজতি ও কয়েদি রয়েছেন। তাদের মধ্যে মাত্র ২০৪ জনই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। 

রবিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ শাহ আলম খান।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান শুরু হয়। শুরু থেকে শনিবার বিকাল পর্যন্ত ২০৪ জন বন্দি ভোট প্রদান করেছেন। ভোট প্রদান শেষে তাদের ব্যালটগুলো পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কারাগারে বন্দিদের মধ্যে মোট ২ হাজার ৬০০ জন হাজতি ও কয়েদি থাকলেও, শুধুমাত্র ২৭৩ জনই পোস্টাল ব্যালটে ভোট দিতে নাম নিবন্ধন করেন। এর মধ্যে ২০৪ জনের নামে ব্যালট আসে, আর তাদের ভোট প্রদান করা হয়েছে।

সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, আমরা সকল বন্দিকেই ভোট দেয়ার আহ্বান জানিয়েছিলাম, যাদের ইচ্ছা তারা নাম নিবন্ধন করেছিলেন।

কারাগারের বন্দিদের প্রায় অর্ধেকই সাজাপ্রাপ্ত কয়েদি, যারা দীর্ঘদিন ধরে বন্দি থাকার কারণে নেগেটিভ ভোটারযোগ্যতা থাকায় ভোটার তালিকায় নাম থাকতে পারেনি।

জামিন হলে ভোট দেওয়া যাবে না। পোস্টাল ব্যালটে নাম নিবন্ধন করার পর কেউ যদি জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে যান, তারা বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। এর ফলে ৩২ জন বন্দি জামিনে বের হয়ে যাওয়ায় তাদের ভোট গ্রহণ সম্ভব হয়নি। 

এছাড়াও এই কারাগারে বন্দি আছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি এনামুল হক। তবে আওয়ামী লীগের এ দুই নেতা ভোট দেননি। ভোট দেওয়ার জন্য তারাও নাম নিবন্ধন করেননি।

নিবন্ধিত ২৭৩ বন্দির মধ্যে নাম, ঠিকানা ও সংসদীয় আসনের সব তথ্য সঠিক থাকায় ২০৪ জনের নামে ব্যালট এসেছিল। তারা সময়মতো ভোট দিয়েছেন এবং ভোটগুলো পোস্ট অফিসে পাঠানো হয়েছে।

পোস্টাল ব্যালট ভোট কার্যক্রম শুরু হওয়ার পর থেকে শনিবার বিকাল পর্যন্ত এই ভোট প্রদানের হিসাব পাওয়া গেছে।

পোস্টাল ব্যালটগুলো এখন পোস্ট অফিস থেকে নির্বাচনী কর্মকর্তাদের কাছে প্রেরিত হচ্ছে, এরপর তা যাচাই করে গণনা করা হবে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা লোকেরা ভোট প্রদানে আগ্রহী হলেও নানা আইনি ও বাস্তব অসুবিধার কারণে খুব কম সংখ্যকই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে জানান জেল সুপার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার

নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার