ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

মোহনপুরে বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৯:০২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৯:০২:২৬ অপরাহ্ন
মোহনপুরে বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মোহনপুরে বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
রাজশাহীর মোহনপুরে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা রবিবার বিকালেই মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে শতশত নেতা-কর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু।

এ নির্বাচনি জনসভার প্রধান বক্তা ছিলেন রাজশাহীর পবা-মোহনপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, যিনি বিপুল সংখ্যক সমর্থকের সামনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান করেন। তিনি বিশেষ করে দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান।

জনসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, আবুল কালাম আজাদ সুইট, বিএনপি নেতা আব্দুল কাদের, কেশরহাট পৌর বিএনপি সভাপতি আলাউদ্দিন আলো, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান, কৃষকদল আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিকদল আহ্বায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।

এছাড়া জনসভায় বিপুল সংখ্যক সাধারণ নাগরিক ও দলীয় সমর্থক উপস্থিত ছিলেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম