ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

মান্দায় জামায়াতের নির্বাচনী ইশতেহার,নারী কর্মী জনসমুদ্র

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৮:৫৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৮:৫৪:৫৫ অপরাহ্ন
মান্দায় জামায়াতের নির্বাচনী ইশতেহার,নারী কর্মী জনসমুদ্র মান্দায় জামায়াতের নির্বাচনী ইশতেহার,নারী কর্মী জনসমুদ্র
নওগাঁ-৪ (মান্দা) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুর রাকিব এর পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৮ (ফেব্রুয়ারি) বিকেলে মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুর রাকিব। 

প্রধান অতিথির বক্তব্যে রাকিব বলেন- নওগাঁ-৪ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই অঞ্চলের সুষম উন্নয়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত একটি আধুনিক ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে ১১ দলীয় ঐক্য জোট বদ্ধপরিকর। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, মান্দার মাটি ও মানুষের সাথে জামায়াতে ইসলামীর সম্পর্ক অত্যন্ত গভীর। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে যে, সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং তারা মোঃ আব্দুর রাকিবকে বিজয়ী করতে প্রস্তুত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, খেলাফত মজলিস মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপি'র জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, জেলা সাংগঠনিক সম্পাদক, সেলিম হোসেন, খেলাফত ‌মজলিসের সেক্রেটারি মুফতি আল আমিন।

এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, মাস্টার রফিকুল ইসলাম, যুব জামায়াত সভাপতি মো. আব্দুল মালেক, ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, শিবির নেতা আমানুল্লাহ , ওয়ালীউল্লাহ প্রমুখ।

সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক সঞ্চালনায় সহকারী সেক্রেটারি ইলিয়াস খান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান