ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীতে উদ্ধারকৃত হারানো মোবাইল আসল মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৮:৪৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৮:৪৯:৫৮ অপরাহ্ন
রাজশাহীতে উদ্ধারকৃত হারানো মোবাইল আসল মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার রাজশাহীতে উদ্ধারকৃত হারানো মোবাইল আসল মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধারকৃত ৭৫টি হারানো মোবাইল ফোন আসল মালিকদের হাতে তুলে দিয়েছেন পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান।

রবিবার দুপুর সাড়ে ১২টায় আরএমপি পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই সকল মোবাইল হস্তান্তর করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান , যিনি আধুনিক প্রযুক্তির সহায়তায় এসব ফোন শনাক্ত ও উদ্ধার করার সফল উদ্যোগের প্রশংসা করেন এবং মালিকদের হাতে তুলে দেন। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে ছিল শুধুমাত্র রাজশাহী মহানগরীর নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া ডিভাইসও, যেগুলো সংশ্লিষ্ট থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট শনাক্ত করেছে।

পুলিশ কমিশনার তার বক্তব্যে মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে সর্বসাধারণকে অবহিত করেন এবং মাদকসহ যেকোনো ধরনের অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশের কাছে জানানোর জন্য নাগরিকদের আহ্বান জানান। তিনি বলেন, নাগরিকদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেলে পুলিশ দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারবে। এরপর তিনি আরএমপি’র ফেসবুক পেজ, হটলাইন নম্বর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগাযোগ নম্বর ব্যবহার করে তথ্য পৌঁছে দেওয়ার উপায় ব্যাখ্যা করেন।

পুলিশ কমিশনার অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনার সন্তান কোথায় যায়, কী ভাবে চলাফেরা করে, কার সঙ্গে থাকে, নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, এসব বিষয় পর্যবেক্ষণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা মাদক বা অপরাধমূলক কাজে জড়িয়ে না পড়ে।

তিনি আরও বলেন, যেসব পিতা-মাতা নিজে মাদকাসক্ত, তাদের উচিত সন্তানদের ভবিষ্যৎ খেয়াল রেখে মাদক থেকে দূরে সরে আসা। তিনি যোগ করেন, সন্তানকে সুশিক্ষা দিয়ে সঠিক পথ দেখালে সে সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) (চলতি দায়িত্বে), মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

মোবাইল ফোন ফেরত পাওয়া মালিকরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রশংসা করেন।

তারা বলেন, এ উদ্যোগ শুধু হারানো মোবাইল উদ্ধার করেনি, পুলিশে সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা আরও দৃঢ় করেছে। মালিকেরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এরকম মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার