ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

রাষ্ট্র যেভাবে চালানো হচ্ছিল- যারা চালিয়েছিল তারা আজ পালিয়েছে গেছে ,ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৬:৩৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৬:৩৯:৫৮ অপরাহ্ন
রাষ্ট্র যেভাবে চালানো হচ্ছিল- যারা চালিয়েছিল তারা আজ পালিয়েছে  গেছে ,ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের রাষ্ট্র যেভাবে চালানো হচ্ছিল- যারা চালিয়েছিল তারা আজ পালিয়েছে গেছে ,ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের
 গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,এই গণভোটের মূল প্রশ্ন একটাইকে সংস্কার চায়, আর কে চায় না।

ভ্যানে চড়ে জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় গিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল,যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়েছে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না। জনসাধারণের উদ্দেশ্যে আরও বলেন, “আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না? আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।

তিনি বলেন, এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়ে ধানের শীষে ভোট দেয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন