ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

পেটের রোগ সারাতে পান করতে হবে এক বিশেষ কাঞ্জি

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৪:০৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৪:০৩:৫০ অপরাহ্ন
পেটের রোগ সারাতে পান করতে হবে এক বিশেষ কাঞ্জি ফাইল ফটো
পেটের সমস্যা নেই এমন বাঙালি বিরল। গ্যাস-অম্বল, ডায়েরিয়া লেগেই আছে! গাদা গাদা ওষুধ খেয়েও পেটের রোগ সারে না কিছুতেই। তার উপরে বিয়েবাড়ি, সপ্তাহান্তের অফিস পার্টি, ঘুরতে গিয়ে ভালমন্দ খাওয়াদাওয়া— এ সব তো আছেই। পেটের রোগ কী ভাবে সারবে, তা নিয়ে চিন্তার শেষ নেই। কেউ বলেন জিরে ভেজানো জল খাওয়া ভাল, কেউ আবার আদা-জোয়ানের জলের উপর ভরসা রাখেন। তবে পেটের রোগ যদি পাকাপাকি ভাবে সারাতে হয় এবং লিভারও ভাল রাখতে হয়, তা হলে কাজে আসতে পারে কাঞ্জি। এটি এমন এক পানীয় যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। পাশাপাশি, এটি লিভারের রোগ সারায় এবং ত্বকও ভাল রাখে।

সাধারণত পেট ভাল রাখতে প্রোবায়োটিক জাতীয় খাবার খেতে বলেন পুষ্টিবিদেরা। তবে ঘোল বা দই খেলেও অনেকের পেটের সমস্যা দেখা দেয়। তাই পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের স্থানীয়েরা বিশেষ একটি পানীয় খান এই সময়ে। এরই নাম কাঞ্জি। এই পানীয় গেঁজিয়ে তৈরি করা হয়। তাই এতে ভরপুর প্রোবায়োটিক থাকে। শরীর ভিতর থেকে ডিটক্স করতেও এই পানীয় উপকারী। কাঞ্জি অনেক রকম ভাবেই তৈরি করা যায়। তবে পেটের রোগ সারাতে হলে একটি বিশেষ রকম কাঞ্জি তৈরি করতে হবে।

আমলকি-আদার কাঞ্জি-

উপকরণ: ৩-৪টি আমলকি, ৫-৬ টুকরো কাঁচা হলুদ, ৫-৬ টুকরো আদা, ১ চামচ সর্ষের দানা, ২ চামচ নুন ও দেড় লিটার জল।

প্রণালী: কাচের বড় জারে ঈষদুষ্ণ জল নিয়ে তাতে আমলকি, হলুদ, আদার টুকরো দিয়ে দিন। জলে নুন মেশান। এ বার সর্ষের দানা পিষে নিয়ে সেটি জলে মিশিয়ে দিন। এই সর্ষেই পানীয়টিকে গেঁজাতে সাহায্য করবে। সব ভাল করে মিশিয়ে নিয়ে জারের মুখ ঢাকা দিয়ে রেখে দিন। জারের মুখ পাতলা কাপড় দিয়েও ঢাকতে পারেন। ২-৩ দিন জারটিকে রেখে দিতে হবে। মাঝে মাঝে চামচ দিয়ে পানীয়টিকে নেড়ে নিতে হবে। তিন দিন পরে ঢাকা খুলে অন্য একটি পাত্রে পানীয়টি ঢেলে নিন। এটি সপ্তাহে ২-৩ দিন খেলে পেটের যাবতীয় সমস্যার সমাধান হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু