ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বেঁচে থাকলে খুঁজে বার করে মারব’! বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল আইআরজিসি নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প আজ পবিত্র শবে কদর রাণীশংকৈলে গরীবের মাঝে যাকাতের চেক শবে কদর লাভের সহজ ৫ উপায় ওড়িশার হাসপাতালে আগুন! ১০ রোগীর মৃত্যু বাবার দেখানো পথেই হাঁটলেন তারেক রহমান গুরুদাসপুরে জেন্ডার সমতা ফোরামের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ তিন বছর ধরে বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক মমিনা বেগম রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি রাণীশংকৈলে বিএনপি’র মামলায় জামায়াত নেতা গ্রেফতার ‎লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের উদ্বোধন পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

খোলা মঞ্চে এপি-র চুম্বন! প্রেমিক বীরের সঙ্গে বিচ্ছেদ

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৩:২০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৩:২০:১৯ অপরাহ্ন
খোলা মঞ্চে এপি-র চুম্বন! প্রেমিক বীরের সঙ্গে বিচ্ছেদ ছবি: সংগৃহীত
খোলা মঞ্চে এপি ঢিল্লোঁ চুম্বন করেছিলেন তারা সুতারিয়ার গালে। তার পর থেকেই হই হই পড়ে যায় সমাজমাধ্যমে। কারণ দর্শকের মাঝে দাঁড়িয়েছিলেন তারার প্রেমিক বীর পাহাড়িয়া। সেই অনুষ্ঠান থেকে একসঙ্গেই বেরিয়েছিলেন বীর ও তারা। কিন্তু দিনকয়েক পরে সম্পর্কটাই নাকি ভেঙে যায়। এপির চুমুই নাকি তাঁদের সম্পর্কে কাল হয়ে দাঁড়িয়েছিল। এই সবের মাঝে এখন শান্তির সন্ধানে তারা।

বীরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি তারা। বীরও নীরব। সমস্ত অনুষ্ঠানে একাই যাচ্ছেন তাঁরা। একসময় হাতে হাত রেখে যেতেন সর্বত্র। তাই অনুরাগীরা নিশ্চিত, সম্পর্কটা আর নেই। এই জল্পনার মাঝে এক সাক্ষাৎকারে তারা জানিয়ে দিলেন, তাঁর কাছে মানসিক শান্তিটাই সব। কী ভাবে মানসিক শান্তি রক্ষা করতে হয়, তা তিনি শিখে গিয়েছেন। তা হলে কি তাঁকে মানসিক ভাবে বিপর্যস্ত হতে হয়েছিল? সেই প্রশ্নও উঠেছে।

তারা বলেন, “আমার মতে, সাফল্যের অর্থ মনের ভিতরের শান্তি। কাছের কয়েকজন মানুষ আমার সঙ্গে থাকবেন এবং বুঝবেন। এটুকুই আমার জীবনের লক্ষ্য থেকেছে সব সময়ে।” উত্তেজনার সময়ে নিজের মনকে শান্ত রাখতে শিখে গিয়েছেন তারা। এপি-র ঘটনার পরে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। নিজের মনকে শান্ত রাখা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমরাই একমাত্র জানি, আমাদের স্নায়ুকে কী ভাবে শান্ত রাখতে হয়।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২