ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ

১০ লাখ টাকার ব্যাংক লেনদেনে দিতে হবে বিবরণী

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৩:১৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৩:১৬:৩৪ অপরাহ্ন
১০ লাখ টাকার ব্যাংক লেনদেনে দিতে হবে বিবরণী ফাইল ফটো
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ব্যাংকিং লেনদেনে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ জমা-উত্তোলনের ক্ষেত্রে লেনদেনের বিস্তারিত বিবরণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে মোবাইলভিত্তিক আর্থিক লেনদেনেও কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

বর্তমানে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) মানুষের দৈনন্দিন লেনদেনে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সহজ ও দ্রুত হওয়ায় এই মাধ্যমে প্রতিদিন একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন।

তবে নির্বাচনকালীন অবৈধ লেনদেন ঠেকাতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে মোবাইল ব্যাংকিংয়ে কঠোরতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত প্রতিদিন একজন গ্রাহক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

অন্যদিকে, ব্যাংকিং লেনদেনেও বাড়তি নজরদারি আরোপ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নির্দেশ দিয়েছে- অনলাইন, এটিএমসহ যেকোনো মাধ্যমে প্রতিদিন ১০ লাখ টাকা বা তার বেশি নগদ জমা বা উত্তোলন হলে সংশ্লিষ্ট ব্যাংককে বাধ্যতামূলকভাবে নগদ লেনদেন প্রতিবেদন দাখিল করতে হবে।

এক্ষেত্রে যদি কেউ ভুল, মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দেয়, তাহলে অর্থ পাচার আইনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকও শাস্তির আওতায় আসতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক