ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাজশাহীতে ‘অধিকার’-এর মানববন্ধন গুম প্রতিরোধ আইন পাস ও ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনের দাবি রাণীশংকৈলে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে ব্যতিক্রমধর্মী প্রাক্টিক্যাল হজ্জ প্রশিক্ষণ রাণীশংকৈলে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে ব্যতিক্রমধর্মী প্রাক্টিক্যাল হজ্জ প্রশিক্ষণ হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্যার, আপনাকে ভুলবো না”— অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব কলসিরমুখ সীমান্ত বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গোলাম পরওয়ারের ক্ষোভ মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু ইরানে তছনছ যুক্তরাষ্ট্রের বিমান আধিপত্য, চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা? সিলেটে একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের ‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ-যান চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০২:৪৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০২:৪৮:৪৭ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ-যান চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি ফাইল ফটো
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং- ১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১৭.২৫ (অংশ-২)-১০১ তারিখ: ২৭ জানুয়ারি ২০২৬ মূলে জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববতী মধ্যরাত অর্থ্যাৎ ১১ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা হতে ১২ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত নিম্নোক্ত নৌ-যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

লঞ্চ, ইঞ্জিন বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) 

তবে নিম্নবর্ণিত ব্যক্তি ও সংস্থার ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না-

•        (ক) রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্ট;

•        (খ) দেশি ও বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্র থাকতে হবে);

•        (গ) নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে);

•        (ঘ) নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী;

•        (ঙ) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য;

•        (চ) কতিপয় জরুরী কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য;

.         (ছ) জরুরি পণ্য সরবাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে উল্লিখিত নৌ-যান চলাচলের ক্ষেত্রে;

তাছাড়া ভোটার ও জনসাধারণের চলাচলের মাধ্যম হিসেবে নৌ-যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। 

এ আদেশ জনস্বার্থে জারি করা হলো। আইন অমান্যকারীদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯