ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ট্যাক্সি ক্যাব/কার, পিক আপ, মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেল চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০২:৪৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০২:৪৫:৪৯ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ট্যাক্সি ক্যাব/কার, পিক আপ, মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেল চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি ফাইল ফটো
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। 

উক্ত নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১৭.২৫(অংশ-২)-১০০ তারিখ: ২৭ জানুয়ারি ২০২৬ ও  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ সংস্থাপন শাখার স্মারক নং-৩৫.০০.০০০০.০২০.০০৯.০১.২৬-৫২ তারিখ: ০১-০২-২০২৬ মূলে জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি ২০২৬  দিবাগত রাত ১২টা হতে ১২ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত নিম্নোক্ত  যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো: 

(১) ট্যাক্সি ক্যাব/কার; (২) পিক আপ; (৩) মাইক্রোবাস; (৪) ট্রাক 

এছাড়া ১০ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা হতে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত পর্যন্ত সকল ধরণের মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। 

এ নিষেধাজ্ঞা নিম্নেবর্ণিত ক্ষেত্রে শিথিলযোগ্য হবে: 

(ক) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক;

(খ) জরুরী সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহণকারী সকল ধরনের যানবাহন;

(গ) আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোন যানবাহন;

(ঘ) প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্ট( নিয়োগপত্র/পরিচয়পত্র সাপেক্ষে) এর জন্য ১টি গাড়ী (জীপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়ীতে স্টীকার প্রদর্শন সাপেক্ষে ;

(ঙ) সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোন কাজে ব্যবহৃত যানবাহন/মোটর সাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে;

(চ) নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা/ কর্মচারি অথবা অন্য কোন ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচল;

(ছ) টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি হতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের যানবাহন;

(জ) জাতীয় মহাসড়ক (Highways),বন্দরছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরুপ সকল রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। 

এ আদেশ জনস্বার্থে জারি করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) ২০২৬ আরএমপির পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন