ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ঈদের লম্বা ছুটিতে পদচারণায় মুখর দেশের পর্যটন কেন্দ্রগুলো

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০২:২৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০২:২৬:৫০ অপরাহ্ন
ঈদের লম্বা ছুটিতে পদচারণায় মুখর দেশের পর্যটন কেন্দ্রগুলো ছবি: সংগৃহীত
ঈদের লম্ব ছুটিতে ভ্রমণপ্রিয় মানুষের পদচারণায় মুখর দেশের পর্যটন কেন্দ্রগুলো।

সোমবার (৯ জুন) পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় ভ্রমণ পিপাসুদের।

পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। এ সময়, সুগন্ধা, কলাতলী, লাবনীসহ সব পয়েন্টেই মানুষের উপচে পড়া ভিড় দখা যায়। সারা বছর জুড়ে যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে পর্যটকরা উপভোগ করছেন সাগরের আবাহন।

সেইসাথে ভিড় রয়েছে হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেকসহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতেও। পরিবার পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে দূরদূরান্ত থেকে এসব স্থানে জড়ো হয়েছে অনেকেই। ফলে এই ঈদের ছুটিতে অনেকটাই চাঙা হয়ে উঠেছে দেশের পর্যটন খাত।

অপরদিকে, পার্বত্য অঞ্চলের পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে রাঙ্গামাটিতে ঢল নেমেছে পাহাড়প্রেমীদের। হ্রদ, লেক ও পাহাড়বেষ্টিত রাঙ্গামাটি ভ্রমণপিপাসুদের পদচারণায় এখন মুখরিত। সবার আকর্ষণ ঝুলন্ত সেতু, সুখী নীলগঞ্জ, পলওয়েল পার্ক, রাজবন বিহার, কাপ্তাই লেক এবং শুভলং ঝর্ণা এবং সাজেক ভ্যালির প্রতি।

উল্লেখ্য, প্রায় ২ বছর পর বান্দরবানের রুমার বগালেক এবং থানচিতে তুমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয়ায়, সেখানেও রয়েছে পাহাড়প্রেমীদের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্কসহ অন্যান্য স্পটে বাড়তে শুরু করে পর্যটকদের ঢল। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে পাহাড়ি জেলাগুলোর অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার