ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল পাচারকালে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা কর্মজীবনের শেষ যাত্রায় ঘোড়ার গাড়িতে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষকে ব্যতিক্রমী বিদায় ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, আলু নিয়ে বিপাকে কৃষক ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড

ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে প্রথম কী করেছিলেন অভিনেত্রী?

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৯:১৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৯:১৭:২৬ অপরাহ্ন
ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে প্রথম কী করেছিলেন অভিনেত্রী? ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে প্রথম কী করেছিলেন অভিনেত্রী?
বছর দুয়েক আগে, অর্থাৎ ২০২৪ সালে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হিনা খান জানতে পারেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি শুরু হওয়ার আগেই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেন তিনি। চুল পড়ার আগেই নিজের চুল নিজেই কেটে ফেলেন অভিনেত্রী। 

বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ হিনা।

জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে ধীরে ধীরে ফিরে যাচ্ছেন স্বাভাবিক ছন্দে। এরই মধ্যে নিজের দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রথম শোনার মুহূর্তে কী করেছিলেন—এই প্রশ্নের মুখোমুখি তাকে বারবারই হতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন হিনা খান।
 
তিনি বলেন, ‘বিষয়টাকে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। আমার ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছিল।’

সেই সময়ের কথা স্মরণ করে হিনা জানান, তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলেন। আবেগে ভেঙে পড়েননি। বরং নিজের পছন্দের খাবার অর্ডার করেছিলেন। ‘আমি ফালুদা খুব ভালোবাসি। সেদিন সেটাই অর্ডার করে খেয়েছিলাম’, বলেন তিনি। এর পরই শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা ও লড়াইয়ের পথচলা—যার অনেকটাই ভক্তদের অজানা নয়।

উল্লেখ্য, অসুস্থতার মধ্যেই প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিনা খান।কোনো আড়ম্বর নয়, একেবারে সাদামাটা আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ে।

২০০৯ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’-এর সেটেই প্রথম দেখা হয় হিনা ও রকির। ওই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি জয়সওয়াল। কলকাতার এক ব্যবসায়ী পরিবারের সন্তান রকির সঙ্গে প্রথম কাজেই গড়ে ওঠে তাদের সম্পর্ক, যা সময়ের পরীক্ষায় টিকে থেকে পরিণতির পথে পৌঁছেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫