ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৮:৫৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৮:৫৮:১৪ অপরাহ্ন
নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা নেই। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী—সবাই একযোগে কাজ করছে। আমাদের লক্ষ্য একটাই জাতিকে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।’

আজ শনিবার বিকেলে রংপুর নগরীর সার্কিট হাউসের হলরুমে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে গঠিত সেলের সদস্যদের সঙ্গে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সভায় নির্বাচনকালীন নিরাপত্তাব্যবস্থা, ভোটকেন্দ্রের পরিবেশ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় এবং ঝুঁকিপূর্ণ এলাকার বিশেষ প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নির্বাচন কমিশনার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা হস্তক্ষেপ নেই। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব সংস্থা সম্পূর্ণ প্রস্তুত।’ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে—এমন যেকোনো ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আব্দুর রহমানেল মাসউদ বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা নেই। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী—সবাই একযোগে কাজ করছে। আমাদের লক্ষ্য একটাই, জাতিকে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। দায়িত্বে অবহেলা কিংবা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশনের অবস্থান হবে কঠোর। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

মতবিনিময়সভায় উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়।

এতে নির্বাচন কমিশনার আশ্বস্ত করে বলেন, প্রয়োজন অনুযায়ী প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হবে।

সভায় আরো জানানো হয়, নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। সাইবার মনিটরিংয়ের পাশাপাশি মাঠপর্যায়ে প্রশাসনকে আরো সক্রিয় রাখা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন রিটার্নি কর্মকর্তা এনামুল আহসান। এ ছাড়া সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার বাহিনী, বিভাগের ৮ জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক