ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার বিশ্বজুড়ে ৫৬ শতাংশ বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল! মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী

ইরানে তেল লেনদেনের ‘শাস্তি’? ১৪টি জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা, কোপে ভারত-সহ আট দেশের সংস্থাও

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৮:১৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৮:১৩:০০ অপরাহ্ন
ইরানে তেল লেনদেনের ‘শাস্তি’? ১৪টি জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা, কোপে ভারত-সহ আট দেশের সংস্থাও ইরানে তেল লেনদেনের ‘শাস্তি’? ১৪টি জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা, কোপে ভারত-সহ আট দেশের সংস্থাও
বিভিন্ন দেশের ১৪টি তেলবাহী জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। মার্কিন কোপের মুখে পড়েছে ভারত-সহ আটটি দেশের মোট ১৫টি সংস্থাও। ইরানের তেল পরিবহণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

শুক্রবার ওমানে ইরান-আমেরিকার সমঝোতা বৈঠক ছিল। পরোক্ষ আলোচনা হয়েছে দুই দেশের আধিকারিকদের মধ্যে। তার পরেই আমেরিকার বিদেশ দফতর একটি বিবৃতি জারি করে ইরানের তেল পরিবহণের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। তালিকায় রয়েছে চিন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশের জাহাজ এবং বিভিন্ন সংস্থাও। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘তেহরান সন্ত্রাসবাদী কার্যকলাপকে উৎসাহ দিতে এবং নাগরিকদের দমিয়ে রাখতে যে রাজস্বের আয় কাজে লাগায়, তা বন্ধ করতে আমরা একাধিক জাহাজ, সংস্থা এবং ব্যক্তিবিশেষের উপর নিষেধাজ্ঞা জারি করছি। ইরানের পেট্রোলিয়াম, পেট্রোপণ্য এবং পেট্রোরাসায়নিক পণ্য পরিবহণকারী হিসাবে আমরা ১৪টি জাহাজকে চিহ্নিত করেছি। এ ছা়ড়া, ১৫টি সংস্থাকে চিহ্নিত করা হয়েছে ইরানের তেল, পেট্রোপণ্যের ক্রেতা হিসাবে। তালিকায় রয়েছেন দু’জন ব্যক্তিও।’’

আমেরিকার অভিযোগ, দেশের নাগরিকদের নিরাপত্তাকে গুরুত্ব না দিয়ে ইরানের সরকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরির দিকে নজর দেয় বার বার। ইরানকে দুর্বল করতে আগামী দিনেও এই ধরনের পদক্ষেপ করে যাবে বলে জানিয়েছে তারা। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বারবাডোসের একাধিক সংস্থা, সংযুক্ত আরব আমিরশাহির একাধিক সংস্থা, ওশিয়ানিয়ার মার্শাল আইল্যান্ডের সংস্থা, চিনের সংস্থা, পূর্ব আফ্রিকার সিচেল্‌সের সংস্থা, কাজ়াখস্তানের সংস্থা, তুরস্কের একাধিক সংস্থা এবং ভারতের একটি সংস্থা।

মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, এলেভেট মেরিন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ভারতের সেই সংস্থা, যা একটি ক্যামেরুনের তেল পরিবহণকারী জাহাজকে নিয়ন্ত্রণ করে। জাহাজটির নাম বেনেডিক্ট। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে অন্তত তিন বার এই জাহাজ ইরানের তেল পরিবহণ করেছে। এই সংস্থার মালিক আকাশ অনন্ত শিন্ডের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি ভারতীয় নাগরিক।

ওমানে ইরান-আমেরিকার সমঝোতা-আলোচনা কেমন হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে তার পরেই আমেরিকার এই ধরনের ঘোষণা বৈঠক সম্পর্কেও ইঙ্গিত দিচ্ছে। বৈঠকে সমস্যার ইতিবাচক কোনও সমাধানসূত্র মেলেনি বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর