ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

কুমিল্লায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০২:২১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০২:২১:৪১ অপরাহ্ন
কুমিল্লায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
কুমিল্লা বুড়িচংয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) দুপুরে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল পূর্বপাড়া এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার উপপরিদর্শক মোহাম্মদ রাকিবুল হাসান।

পুলিশ জানায়, স্থানীয় সূত্রে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় রেল লাইনের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে অর্ধগলিত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত যুবকের বয়স ৩০ হতে পারে। এছাড়া দেহটি দেখে ধারণা করা হচ্ছে অন্তত এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছে ওই যুবকের। মরদেহের শরীরের বিভিন্ন অংশই পচে গেছে। ফলে মরদেহটির পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তাই পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে। পিবিআই ঘটনাস্থলে আসলে বাকি কার্যক্রম করা হবে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান