ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ গরমে অ্যাসিডিটির মহৌষধ আমলকীর রস! রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা ইমামের পেছনে নামাজ আদায়ের সময় ভুল হলে করণীয় কী? রোদে পুড়ে ফিরেই কি স্নান করছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ ট্রাম্পের নাকের ডগায় প্রচুর অস্ত্র মজুত রেখেছে ইরান ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভ কী কী ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ভারতে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী টানা ২০ ম্যাচে জয়! শিরোপার আরও কাছে আল নাসের বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: সংসদে অর্থমন্ত্রী রাণীশংকৈলে প্রাকৃতিক দূর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি: চলছে নিরুপনের কাজ নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী টিপু গ্রেপ্তার নোয়াখালী সরকারি কলেজে ভাঙচুর-শিক্ষক হেনস্তা: শাস্তির মুখে ছাত্রদলের ৫ নেতা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ আলোচনা স্থগিত : ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১০:৪৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১০:৪৪:৫৩ অপরাহ্ন
রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে দীর্ঘ পথচলায় নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে সংগঠনটি আজ ৪৯তম বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে ইসলামী ছাত্রশিবির রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি কেন্দ্রীয় হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মতিউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম ও আবু সুফিয়ান, জেলা প্রেস ও মিডিয়া আহ্বায়ক শাহাজালাল জুয়েল এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাবিবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে আদর্শিক ও সাংগঠনিক সংগ্রামের মধ্য দিয়ে ছাত্রসমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারা আরও বলেন, ইসলামী ছাত্রশিবিরের এই দীর্ঘ পথচলার অভিজ্ঞতা ও ত্যাগ ভবিষ্যতে একটি ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে  মতবিনিময় সভা

রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা