ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে কারও কাছে আর হাত পাততে হবে না

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১০:৩৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১০:৩৮:২৯ অপরাহ্ন
সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে কারও কাছে আর হাত পাততে হবে না সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে কারও কাছে আর হাত পাততে হবে না
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার)  আসনের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। তাঁরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। 

তিনটি উপজেলা গঠিত নওগাঁ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩৭৭ জন। নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৮৪ জন আর হিজড়া ভোটার রয়েছেন চারজন। 

গত কয়েকদিন আগে নিয়ামতপুর উপজেলার ভাবিচা এলাকায় পাঁচজন হিজড়ার সঙ্গে কথা হয় এই এই প্রতিবেদকের। এর মধ্যে দুইজন এই আসনের ভোটার। তিনজন এখনো ভোটার হননি। পাঁচজনেই নির্বাচন ও নির্বাচিত সরকার নিয়ে বলেছেন প্রত্যাশার কথা। 
 
ময়না নামের একজন বলেন, 'ভোট তো একজন নাগরিকের অধিকার। দেশের নাগরিক যখন হছি তখন তো ভোট দেওয়ায় লাগপে। আগামী ১২ ফেব্রয়ারি সকাল সকালই ভোট দিব বলে মনস্থির করেছি। 

কোনো প্রার্থী ভোট চেয়েছে কিনা জানতে চাইলে বলেন, রাস্তাঘাটে চলাফেরার সময় বিভিন্ন দলের প্রার্থীর কর্মী ও সমর্থকেরা ভোট চেয়েছেন। কুশল বিনিময় করেছেন। তাঁদের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে বলেছেন। দোয়া-আশীর্বাদ চেয়েছেন। 

তিনি বলেন, একটি ভোটের মূল্য আছে। তাই দেখে-বুঝে ভোট দিব। সৎ ও যোগ্য লোককে ভোট দিবেন বলে জানালেন।
 
আরশী নামের আরেকজন বলেন, এর আগে দুইবার ভোট দিয়েছেন।এবারও ভোট দিবেন।

নির্বাচিত সরকারের কাছে কি আশা করেন জানতে চাইলে বলেন, এমন নির্বাচিত সরকার চাই যারা সুখে-দুঃখে আমাদের পাশে থাকবে। আমাদের অসুবিধা-সমস্যার কথা শুনবে। সহযোগিতা করবে। আমাদের জন্য কার্যকরী দীর্ঘমেয়াদী একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। মাসিক ভাতার ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা কার্ড করে দিবে। এভাবে টাকা তুলতে আর ভালো লাগে না। লোকে 'অন্যচোখে' দেখে। কটু কথা বলে। তখন খুব খারাপ লাগে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন হিজড়া বলেন, 'ভোটার হওয়ার জন্য মহাদেবপুর  উপজেলা নির্বাচন অফিসে গিয়েছিলাম। তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলেছিল। কিছু কাগজ জোগাড় করেছিলাম। অলসতায় বাদবাকি কাগজ  আর জোগাড় করা হয়নি। অফিসেও যাওয়া হয়নি।
 
আগামী সরকারের  কাছে প্রত্যাশার কথা জানিয়ে মুঠোফোনে মালকা নামের এক হিজড়া বলেন, এখন দুই চরণ চলোছে তাই লোকজনের কাছ থ্যাকা এলাকা ঘুরে টাকা তুলোছি। খাওছি, চলোছি। যখন দুই চরণ আর চলবে না তখন হামাক কে দেখবে। তাই আগামী সরকারের কাছে হামার চাওয়া হলো হামাকেরে জন্য একটা কাজের ব্যবস্থা করে দিলে রাস্তায় রাস্তায় ঘুরে আর টাকা তুলা লাগবে না। বয়সকালে একটা ভাতার ব্যবস্থা করে দিক। হামরা আট-দশ জনের মত স্বাভাবিক জীবন চাই। সামাজিক মর্যাদা লিয়্যা বাঁচপার চাই।
 
মেঘনা নামের আরেকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক