ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হানিমুনে চমক! কুইনের ফন্দিতে বিপাকে উজান, নতুন মোড়ে জমে উঠেছে ‘ভোলেবাবা পার কারেগা’ রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:)নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী, দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে ভূমিমন্ত্রী রাজশাহীতে বাসন্তী পূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে রাসিক প্রশাসক, উন্নয়নের আশ্বাস সিরাজগঞ্জে ১৭৫ বোতল স্কাফসহ মাদক কারবারী গ্রেফতার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ নিয়ে অপপ্রচার

‘ইন দিনো’ আদিত্য-সারার ঘনিষ্ঠতা কি বেড়েছে অনেকটাই?

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০২:১৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০২:১৯:০১ অপরাহ্ন
‘ইন দিনো’ আদিত্য-সারার ঘনিষ্ঠতা কি বেড়েছে অনেকটাই? ছবি: সংগৃহীত
অদ্ভুত এক ঘোর যেন উভয়ের চোখেমুখে। নীরব ভাললাগা খেলা করছে সেখানে! কখনও তাঁরা সামলাতে পারছেন। কখনও পারছেন না। এই অনুভূতি থেকেই কি পরস্পরের বাহু স্পর্শ করে ফেলছেন? চোখে চোখে মুগ্ধতার ছায়া! গুঞ্জন, ‘ইন দিনো’ এটাই নাকি করছেন আদিত্য রায় কপূর-সারা আলি খান? বন্ধু অনন্যা পাণ্ডের ‘প্রাক্তন’কে নাকি এ ভাবেই চোখে হারাচ্ছেন সইফ-কন্যা! সাক্ষী একাধিক ভিডিয়ো।

সঙ্গে সঙ্গে চর্চা শুরু, অতীত ভুলে নাকি সম্পর্কে রয়েছে দুই অভিনেতা! তাঁদের রসায়ন তৈরির অনুঘটক পরিচালক অনুরাগ বসুর ‘মেট্রো... ইন দিনো’ ছবির প্রচার অনুষ্ঠান।

২০০৭-এ ‘লাইফ ইন আ...মেট্রো’ বানিয়েছিলেন অনুরাগ। তারই সিক্যুয়েল ‘মেট্রো... ইন দিনো’ মুক্তি পাবে ৪ জুলাই। ছবির প্রচার জোরকদমে চলছে। মুম্বইয়ের আনাচে কানাচে ঘুরছে গোটা দল। সেখানে দেখা যাচ্ছে অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল, আদিত্য রায় কপূর, সারা আলি খান, ফতিমা সানা শেখদেরও। এরই ফাঁকে আদিত্য-সারার ঘনিষ্ঠতা চোখে পড়েছে অনেকের।

বিষয়টি নিয়ে চর্চা হয়তো এতটাও বাড়ত না, যদি না আদিত্য-সারা এরই মাঝে আচমকা একটি রাত এক সঙ্গে কাটাতেন! ছবিশিকারিদের ক্যামেরায় ধরাও পড়েছে তাঁদের সেই ঘনিষ্ঠ মুহূর্ত। আদিত্য-সারার হঠাৎ রোমান্স ছবির প্রচারের স্বার্থে নয়তো? গুঞ্জন ছড়ানোর পাশাপাশি এমন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না বলিউড।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি

চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি