ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

পুলিশি গুলির অভিযোগ: রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, আরএমপি অভিমুখে মিছিল

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৯:৩৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৯:৩৪:১৩ অপরাহ্ন
পুলিশি গুলির অভিযোগ: রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, আরএমপি অভিমুখে মিছিল পুলিশি গুলির অভিযোগ: রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, আরএমপি অভিমুখে মিছিল
রাজধানীতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ ও মঞ্চের অন্তত ১৫ জন নেতাকর্মীর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং দ্রুত বিচার দাবি করেন।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর মতিহার থানার তালাইমারী ট্রাফিক মোড়ে এসে রাস্তা অবরোধ করে ও ব্যানার নিয়ে প্রতিবাদ সমাবেশে করে।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে তারা সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নানা প্রতিবাদী স্লোগান দেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা, বিচার চাই, বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ ইত্যাদি স্লোগান দেয়।

রাত সাড়ে ৮টার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আরএমপি সদর দফতর অভিমুখে যাত্রা শুরু করেন।

অন্যদিকে, মিছিলে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, ঢাকা থেকে শুরু করা শান্তিপূর্ণ মিছিলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা থেকে এলাকা থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও গুলি ছুড়ে, ফলে জাবের গুলি লাগার পাশাপাশি মঞ্চের প্রায় ১৫ জন গুরুতর আহত হন।

বিক্ষোভকারীরা আরও জানান, অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের নিশ্চয়তা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ