ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

জাবের গুলিবিদ্ধসহ ইনকিলাব মঞ্চের অন্তত ১৫ কর্মী আহত: রাজধানীতে সংঘর্ষ

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৮:১৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৮:১৯:২৪ অপরাহ্ন
জাবের গুলিবিদ্ধসহ ইনকিলাব মঞ্চের অন্তত ১৫ কর্মী আহত: রাজধানীতে সংঘর্ষ জাবের গুলিবিদ্ধসহ ইনকিলাব মঞ্চের অন্তত ১৫ কর্মী আহত: রাজধানীতে সংঘর্ষ
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া মঞ্চের অন্তত ১৫ জন নেতাকর্মী বিভিন্ন ধরনের আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ও আন্দোলনসূত্র জানায়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা থেকে যমুনা অভিমুখে এগিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। আহতরা দাবি করেন, সংঘর্ষের সময় পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে এবং গুলিও ছোড়া হয়, এতে জাবেরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে অভিযোগ করা হয়, জাবের ভাই গুলিবিদ্ধ; জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।

আহতদের মধ্যে বেশীরভাগই সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত বলে তথ্য পাওয়া গেছে। আহত সদস্যদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন রয়েছে তারা।

আন্দোলনকারীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, শতাধিক আহত হয়েছেন এবং জাবের গুলিবিদ্ধ হয়েছেন। তারা শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়ে উল্লেখ করেছেন, আপাতত কোন জমায়েত করবেন না; চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো।

পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক প্রেসবিজ্ঞপ্তি বা মন্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতির উন্নয়ন ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ