ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মহড়া- প্যারেড

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৩:২৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৩:২৭:২৬ অপরাহ্ন
জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মহড়া- প্যারেড ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনী এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোথাও হচ্ছে প্যারেড, কোথাও মহড়া, আবার কোথাও আলোচনা সভা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনায় মোতায়েন করা নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
 
এ সময় নৌবাহিনীর সদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নৌবাহিনীর যে প্রস্তুতি রয়েছে, তা দিয়ে নির্বাচনে নৌবাহিনী সুচারুভাবে দায়িত্ব পালন করতে সক্ষম।
 
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ সেনা ক্যাম্পে সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে চৌকস সেনাসদস্যরা কীভাবে দক্ষতা এবং নিপুণভাবে দ্রুত গতিতে ভোটকেন্দ্রে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম, তা দেখানো হয়েছে। নির্বাচনে এবার জেলায় সেনাবাহিনী ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নজরদারি ও অভিযান পরিচালনা করবে।
 
রাঙ্গামাটির কাপ্তাইয়ে নির্বাচনকালীন যেন কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রপাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন এবং সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশীর পাশাপাশি টহলে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

এদিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার আটটি সংসদীয় আসনে নির্বাচনে দায়িত্বরত আনসারদের দিকনির্দেশনা দেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
 
নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নির্বাচনে মোতায়েনকৃত আনসার সদস্যদের হাজিরা প্যারেডে যোগ দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ। তিনি বলেন, ভোটের দিন ডিজিটাল অ্যাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে আনসার সদস্যরা। 
 
জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৮৭৫টি। প্রতি কেন্দ্রে ১৩ জন করে মোট ১১ হাজার ৩৭৫ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
 
নীলফামারীতে ভোটাররা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য জেলার কিশোরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে টহল কার্যক্রম পরিচালনা করে যৌথ বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা