ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ভারতে কয়লা খনি ধসে ১৮ জন নিহত

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৩:২৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৩:২৩:৪৬ অপরাহ্ন
ভারতে কয়লা খনি ধসে ১৮ জন নিহত ছবি: সংগৃহীত
ভারতের মেঘালয়ে কয়লা খনি ধসে ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আটজন। এর পাশাপাশি বহু শ্রমিক সেটির ভেতর আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি একটি অনুমোদনহীন অবৈধ খনি ছিল।

পুলিশ জানিয়েছে, খনির ভেতর থেকে তারা ১৮টি মরদেহ উদ্ধার করেছে। এটি মেঘালয়ের পূর্ব জৈন্তা পাহাড়ি এলাকায় অবস্থিত।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মণিশ কুমার বলেছেন, বিস্ফোরণের খনিতে কত শ্রমিক ছিলেন সেটি এখনো অস্পষ্ট। বাকিরা হয়ত সেখানে আটকা পড়ে আছেন।

বৃহস্পতিবার সূর্যাস্তের পর উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারীরা। রাত হয়ে যাওয়ায় পরে অভিযান বন্ধ করে দেওয়া হয়। আজ শুক্রবার থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের সহায়তায় পূর্ণ উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

পুলিশের এ কর্মকর্তা বলেছেন, এটি অবৈধ রেট-হোল খনি। যেখানে অত্যন্ত সরু পথ দিয়ে শ্রমিকরা মাটি খুড়ে নিচে যান এবং বিপজ্জনক উপায়ে কয়লাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র তুলে আনেন।

মেঘালয়ের বিভাগীয় পুলিশ প্রধান বিকাশ কুমার বলেছেন, খনিতে রাখা ডাইনামাইটের কারণে হয়ত বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আসল কারণ তদন্তের মাধ্যমে বের করা হবে।

এছাড়া যারা নিহত হয়েছেন তারা হয় পুড়ে না হয় বিষাক্ত পদার্থ শ্বাসের মাধ্যমে নিয়ে প্রাণ হারিয়েছেন। সূত্র: আলজাজিরা

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি