ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন: জামায়াত আমির

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০২:৩৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০২:৩৫:২৩ অপরাহ্ন
যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন: জামায়াত আমির ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন। ৫ আগস্টের পর তারা নিরীহ মানুষদের মামলা দিয়ে খাজনাপাতি তুলেছেন। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই। কেউ কেউ ষড়যন্ত্র শুরু করেছিল, কিন্তু তা তাদের দিকেই ফিরে গেছে। আমি যেটা বলিনি, সেটা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আমরা দেশে মা ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করবো।’

তিনি বলেন, ‘আমরা বিজয়ী হলে দেশে আর কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না। ৫ আগস্টের আগে অহরহ এ ধরনের ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হবে না।’ তিনি বলেন, দেশে বহু নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা আর হতে দেওয়া যাবে না।

জামায়াত আমির বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা বিজয়ী হলে দেশের সব মানুষ বিজয়ী হবে।’ তিনি বলেন, সবার সমান অধিকার নিশ্চিত করে সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ গড়তে চায় জামায়াতে ইসলামী, যেখানে বিচার ব্যবস্থাও সবার জন্য সমান হবে।

দুর্নীতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা দুর্নীতির ডাল বা পাতা ধরে টান দেব না, আমরা ঘাড় ধরে টান দেব। চাঁদাবাজি করতে দেওয়া হবে না, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ২৮ লাখ কোটি টাকা লুটপাট করে পাচার করা হয়েছে। এই টাকা ফিরিয়ে আনতে হলে যারা লুটপাটের সঙ্গে জড়িত নয়, তাদেরই ক্ষমতায় আনতে হবে। যারা লুটপাট করেছে, তারা কখনো এই টাকা ফেরত আনবে না।

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় এলে বিচার হবে সবার জন্য সমান। সাধারণ মানুষ অপরাধ করলে যেমন বিচার হবে, রাষ্ট্রপতি অপরাধ করলেও একই বিচার হবে।’

দলের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর অফিসে যেতে দেওয়া হয়নি, সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে। তিনি বলেন, একমাত্র জামায়াতের হাজার হাজার কর্মীকে আটক করা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এসবের পরও তারা জনগণের জন্য কাজ করে গেছে।

তিনি বলেন, ‘আমাদের হাতে অঢেল সম্পদ ছিল না। কিন্তু ঝড়-জলোচ্ছ্বাসে আমরা মানুষের পাশে থেকেছি। ৫ তারিখের পর যখন সুযোগ পেয়েছি, তখন কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিইনি, কোনো মামলা করিনি। আমরা মানুষের সম্পদের পাহারাদার হিসেবে কাজ করেছি।’

ভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘১২ তারিখের প্রথম ভোট হবে গণভোট—হ্যাঁ ভোট। পরের ভোট হবে দাঁড়িপাল্লায়। একটা বার সুযোগ দেন। কোনো ধর্ম বা বর্ণের বৈষম্য থাকবে না। যার যার যোগ্যতা অনুযায়ী দেশ গড়া হবে।’ তিনি বলেন, বাংলাদেশ থাকবে, তবে তার চরিত্র বদলে যাবে—এটি হবে গণমানুষের বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ