ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু শবে কদরের দোয়া মানিকছড়িতে পিকআপের ধাক্কায় আট বছরের শিশু নিহত ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই সৌদির উপকূলে অগ্নিকাণ্ডের শিকার মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ জেরাল্ড ফোর্ড! বোনের বাসায় সেমাই-চিনি নিয়ে যাওয়ার পথে বাসচাপায় মৃত্যু স্ত্রী-সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে পুঠিয়ায় গভীর রাতে ভ্রাম্যমান অভিযান নতুন করে বিক্ষোভ হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি আইআরজিসির নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী গণপরিবহণে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ অবৈধ উপায়ে ব্যবসার অভিযোগে ৬০টি দেশের উপরে তদন্তে আমেরিকা! মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল আমার জীবন নষ্ট হয়ে গেছে : আদাহ শর্মা

বিশ্বকাপ শুরুর আগেই ব্যাকফুটে অস্ট্রেলিয়া

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০২:৩০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০২:৩০:৫৭ অপরাহ্ন
বিশ্বকাপ শুরুর আগেই ব্যাকফুটে অস্ট্রেলিয়া ফাইল ফটো
বিশ্বকাপের আগে ফের জোর ধাক্কা খেল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের পর এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ পেসার জশ হেজলউড। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিসের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় টি-২০ বিশ্বকাপ খেলতে নামবেন না তিনি।

৩৫ বছরের হেজলউড গত নভেম্বরের পর থেকে আর মাঠে নামেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজেও পুরোটা বসে থাকতে হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া প্রথমে জানায়, টুর্নামেন্টের শুরুটা মিস করলেও সুপার এইট পর্বে ফেরার আশা আছে। কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় জল ঢেলে শুক্রবার জানানো হয়েছে—হেজলউড বিশ্বকাপের আগাগোড়া খেলবেন না।

নির্বাচক টনি ডোডেমেইড স্পষ্ট সুরে বলেন, ‘আমরা আশা করেছিলাম সুপার এইট থেকে ও ফিরতে পারবে। কিন্তু এখন যা অবস্থা, তাতে দ্রুত ফেরাতে গেলে চোট আরও গুরুতর হওয়ার ঝুঁকি!’ হেজলউড না থাকলেও আপাতত বিকল্প নাম ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, এর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার পেস আক্রমণের আরেক স্তম্ভ, অধিনায়ক প্যাট কামিন্স। লোয়ার ব্যাক ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি, পুরোপুরি সুস্থ হননি। তাঁর জায়গায় স্কোয়াডে ঢুকেছেন বেন ডোয়ারশুইস।

তা ছাড়া শুধু চোট-আঘাত নয়, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সামগ্রিক দলগত ফর্মও চিন্তার কারণ। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্ম-আপ সিরিজে ৩-০ ব্যবধানে হেরে এসেছে অজিরা। শেষ পাঁচটি টি-২০ আন্তর্জাতিকেও জয় নেই। গ্রুপ বি-তে অস্ট্রেলিয়ার সমস্ত ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু। গ্রুপে অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ওমান ও জিম্বাবোয়ে। সব মিলিয়ে, জেরবার ক্যাঙারুদের দেখে প্রশ্ন উঠছে—এই অবস্থায় আদৌ কি ছন্দে ফিরতে পারবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা?

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই

তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই