ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

৩ খাবার অজান্তেই বয়স বাড়িয়ে দিচ্ছে

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০২:২৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০২:২৬:৪৬ অপরাহ্ন
৩ খাবার অজান্তেই বয়স বাড়িয়ে দিচ্ছে ফাইল ফটো
ত্বকের টুকটাক যত্ন করেন। তবুও স্বাভাবিক জেল্লা হারাচ্ছে মুখ। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। আর তা থেকে পরিত্রাণ পেতে স্যালোঁতে যাওয়া বাড়ছে। বাড়ছে ত্বক নিয়ে নানা পরীক্ষানিরীক্ষাও। আর এতে ব্যবহৃত নানা রাসায়নিকের প্রভাবে ক্রমেই সমস্যা বাড়ছে ত্বকের।

ত্বকের যত্ন নিলেও এমন কিছু ছোটখাটো ভুল আমরা প্রায়ই করি, যার প্রভাবে জেল্লা হারায় ত্বক। আর সেই সব ভুলের মধ্যে প্রথম সারিতেই থাকে ভুল খাদ্যাভ্যাস। এমন কিছু খাবার আছে যা ত্বকের জন্য প্রয়োজনীয় কোলাজেনের উৎপাদনে বাধা দেয়। খাবারগুলির কারণে ত্বকে প্রদাহও হয়।

উচ্চ মাত্রায় ফ্রুকটোজযুক্ত কর্ন সিরাপ: প্যাকেটবন্দি পানীয়, সোডা-মিশ্রিত পানীয়, বিস্কুট, সস্ আর বেশির ভাগ ক্যানবন্দি খাবারে উচ্চ মাত্রায় ফ্রুকটোজযুক্ত কর্ন সিরাপ থাকে। এতে আসল চিনি থাকে না, সিন্থেটিক চিনি মেশানো থাকে। এই সিন্থেটিক চিনি সাধারণ চিনির তুলনায় ত্বকের ১০ গুণ বেশি ক্ষতি করে। ত্বকের অভ্যন্তরে থাকা প্রোটিনগুলি ধ্বংস করে। ত্বক চিকিৎসকদের মতে, অত্যধিক মাত্রায় এই সিরাপযুক্ত খাবার খেলে ত্বক আড়ষ্ট হয়ে পড়ে, জেল্লা হারায়, বলিরেখা দেখা দিতে শুরু করে।

বার বার গরম করা রিফাইন্ড তেল: রাস্তার ধারের শিঙাড়ার দোকানগুলিতে একই তেল বার বার গরম করে ব্যবহার করা হয়। বার বার তেল গরম করলেই এতে থাকা ভিটামিন ই নষ্ট হয়ে যায়। যা অবশিষ্ট থাকে তা হল অক্সিডাইজড ফ্যাট, যা ত্বকে প্রদাহ তৈরি হওয়ার নেপথ্যে অন্যতম বড় কারণ।

ভাজাভুজি: ভাজাভুজি খাওয়া ত্বকের জন্য একেবারেই ভাল নয়। যে ভাজাভুজি যত মুচমুচে করে ভাজা হবে, সেগুলি তত বেশি ত্বকের ক্ষতি করবে। অকালেই চামড়া ঝুলে যাবে, বলিরেখা স্পষ্ট হবে। কোনও রকম ক্রিম মেখেই তখন আর কিছু লাভ হবে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক