ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান লালপুরে ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ মোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণ রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা চারঘাটে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক

টেকনাফে বাসচাপায় ২জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০২:০১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০২:০১:৪৫ অপরাহ্ন
টেকনাফে বাসচাপায় ২জনের মৃত্যু ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে ব্যাটারিচালিত এক অটোরিকশাকে (টমটম) চাপা দিয়েছে একটি বাস। এতে ওই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। সেইসঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার চালক সাবের হোসেন প্রকাশ লালু এবং পশ্চিম ফুলডেইল এলাকার আবুল হোসেনের মেয়ে মুনতাহা আকতার।

হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবসার বলেন, সকালে টেকনাফমুখী একটি যাত্রীবাহী বাস হ্নীলা নাটমোড়াপাড়া এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়, এতে চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত আটজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করার পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত