ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১১:৪৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১১:৪৪:২২ অপরাহ্ন
দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যার হুমকি, থানায় অভিযোগ দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যার হুমকি, থানায় অভিযোগ
রাজশাহীর দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী যুবক বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী যুবকের নাম রাজু আহমেদ (৩০)। তিনি উপজেলার মহিপাড়া (সোনারপাড়া) গ্রামের লীলচান স্বর্নকারের ছেলে।  

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ লা ফেব্রুয়ারি  বিকেল ৪টার দিকে বাড়ি থেকে উপজেলার গোলাবাড়ি বাজারে যাওয়ার পথে রাজু আহমেদকে পথরোধ করে একই এলাকার মোঃ নুর ইসলাম (জাম্বু), সেলিম রেজা, সেফারুল, নয়ন, নাজমুল, আমজাদ আলী ও আইনালসহ কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে রাজুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় ভুক্তভোগী  প্রতিবাদ করলে অভিযুক্ত নুর ইসলাম (জাম্বু)-এর নির্দেশে অভিযুক্তরা দেশীয় হাসুয়া, রামদা, চাপাতি, লাঠি ও দেশীয় অস্ত্র হাতে তাকে ধাওয়া করে। পরে স্থানীয়রা পরিস্থিতি স্বাভাবিক করে।  

 মোঃ মহিদুল ইসলাম ও সোহেলসহ আরও কয়েকজন ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী লালচাঁন বলেন, পূর্ব শক্রতার জের ধরে গোলাবাড়ি বাজারে প্রকাশ্যে রাজু আহমেদকে স্থানীয় নুর ইসলাম (জাম্বু)-এর নির্দেশে কামারের দোকান থেকে  হাসুয়া, রামদা লাঠি নিয়ে ধাওয়া করে। পরে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।  

 অভিযোগ অস্বীকার করে মোঃ নুর ইসলাম (জাম্বু) বলেন,“আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে আমাদের হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী রাজু জানান, অভিযুক্তরা সুযোগ পেলে আমাকে খুন-জখম ও বাড়ি ছাড়া করবে বলে হুমকি ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। 

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এব্যাপারে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার