ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক সাতক্ষীরা ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত

সকলের জন্য ন্যায় বিচার হবে, এখানে কেউ রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না, গোদাগাড়ীর জনসভায় শফিকুর রহমান

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৬:৩৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৬:৩৯:৩০ অপরাহ্ন
সকলের জন্য ন্যায় বিচার হবে, এখানে কেউ রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না, গোদাগাড়ীর জনসভায় শফিকুর রহমান সকলের জন্য ন্যায় বিচার হবে, এখানে কেউ রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না, গোদাগাড়ীর জনসভায় শফিকুর রহমান
রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে বৃহষ্পতিবার দুপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী’র নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ও জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান জণসমক্ষে ঘোষণা করেন, তিনি ও তার দলের সকল প্রার্থী দুর্নীতি করবে না এবং দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবে না। তিনি বলেন, সকলের জন্য ন্যায় বিচার হবে, এখানে কেউ রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি ও তার দল জুলাই সনদ ও সংস্কারের সমস্ত প্রস্তাব মেনে নিয়ে তা বাস্তবায়নের পূণর বার্তা দিয়েছেন এবং এই শর্তে তাদের ১১ দল একত্রিত হয়েছে। তিনি দাবি করেন, এই ১১ দলের কোনো প্রার্থীর মধ্যে ব্যাংক ডাকাত, চাঁদাবাজ, ঋণখেলাপি, মামলাবাজ, নারী নির্যাতনকারী বা মানুষের অধিকার হরণকারী নেই।

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে তার ফেসবুক আইডি হ্যাক ও পরিকল্পিতভাবে রাজনৈতিক আক্রমণের (মিসাইল) শিকার হওয়ার ঘটনায় তিনি এন্টি-মিসাইল ছুঁড়বেন না, বরং সকলকে ক্ষমা করেছেন। তিনি এটিকে একটি অপচেষ্টা ও ষড়যন্ত্র হিসেবে দাবি করেন এবং জানান, জামায়াতের সাইবার টিম ইতোমধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করেছে।

জামায়াত আমির বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি জাতির বাক পরিবর্তন ও সঠিক পথে উন্নীত করার নির্বাচন। তিনি বলেন, বহু রক্তের বিনিময়ে এই নির্বাচন অর্জিত হয়েছে এবং যারা চট্টগ্রাম ও অন্যান্য এলাকায় বুক চিতিয়ে লড়াই করেছে, তাদের অনেকেই আর নেই।

তিনি আরও বলেন, জামায়াত এরকম এক বাংলাদেশ চায় যেখানে শিশু, বৃদ্ধ, নারীরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পাবে এবং এর শিক্ষা ব্যবস্থা যুবসমাজকে কাজী ও দেশ গড়ার লোক তৈরি করবে।
ডা. শফিকুর রহমান বলেন, যে অপরাধ করুক, সবার সমান শাস্তি হবে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ ও রাষ্ট্রপ্রধান, দুইয়ের ক্ষেত্রেই বিচারবাধ্য হবে; কোনো ভিন্নমাত্রা নয়। এছাড়া কোনো অভদ্র বা অসভ্য ব্যক্তি সমাজে নারীদের প্রতি অসম্মান দেখাতে পারবে না।

অভিযোগ-সমর্থন পর্যায়ে তিনি শ্রমিকদের দাবির কথা উল্লেখ করে জানান, শ্রমিকদের দাবি পৌঁছাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিপরীতে অবস্থান করবে না, বরং প্রশাসনকে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখতে হবে। এছাড়া কর্মস্থলে নারীদের জন্য বেবি কেয়ার ও ডে কেয়ার সেন্টার, এবং শহুরে অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল গড়ার পরিকল্পনা সরাসরি ঘোষণা করেন।

জনসভায় ডা. শফিকুর রহমান সাধারণ মানুষের কাছে আহ্বান জানান প্রথম ভোট হ্যাঁ, দ্বিতীয় ভোট দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এর পক্ষে দিতে। এরপর তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক হাতে তুলে দেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে।

সভায় জেলা জামায়াতের আমির আব্দুল খালেক সভাপতিত্ব করেন, এবং গোদাগাড়ী-তানোরের নেতাকর্মীরা অংশ নেন। বিশেষভাবে নিশ্চিত করা হয়েছিল নারী কর্মীদের বসার ব্যবস্থা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার

কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার