ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পক্ষে ভোট চাইলেন শাহেদ

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৬:৩৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৬:৩৮:১৩ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পক্ষে ভোট চাইলেন শাহেদ

এক সময়ের টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শাহেদ আহমেদ। অনেক দিন যাবত অভিনয় থেকে দূরে থাকলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পক্ষে ভোট চেয়ে নতুন করে আলোচনায় তিনি।  আসন্ন সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন শাহেদ। 
 

ফজলুর রহমানের জন্য ভোট চেয়ে এই অভিনেতা সামাজিক মাধ্যম ফেসবুকে লেখেন, ‘ভোট শুধু একটি কাগজে সিল নয়-ভোট মানে আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের আগামীর সিদ্ধান্ত।  ফজলুর রহমানকে ভোট দেওয়ার কারণ- মানুষের পাশে থাকা নেতা। তিনি শুধু নির্বাচনের সময় নয়, সুখ-দুঃখে সব সময় এলাকার মানুষের পাশে ছিলেন। সৎ ও পরিচ্ছন্ন রাজনীতি। দুর্নীতি, দখলদারি আর অন্যায়ের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না-তিনি বিশ্বাস করেন জবাবদিহিমূলক রাজনীতিতে। এলাকার বাস্তব সমস্যা বোঝেন। রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান-কাগুজে প্রতিশ্রুতি নয়, বাস্তব সমাধানের কথা বলেন।’ 
 

শাহেদ এই বিএনপি প্রার্থীকে নিয়ে তার আশাবাদ ব্যক্ত করে লেখেন, ‘ফজলুর রহমানের নেতৃত্বে কিশোরগঞ্জ-৪ হবে একটি শান্তিপূর্ণ ও উন্নত আসন। তিনি তরুণ ও ভবিষ্যৎমুখী পরিকল্পনা নিয়ে কাজ করবেন। সবাইকে নিয়ে চলার মানসিকতা ও ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন করবেন। আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। সৎ, যোগ্য ও মানুষের নেতা—ফজলুর রহমানকে একবার সুযোগ দিন। আপনার একটি ভোট বদলে দিতে পারে কিশোরগঞ্জ-৪ এর ভবিষ্যৎ।’ 

সবশেষে ফজলুর রহমানকে শুভকামনা জানিয়ে অভিনেতা বলেন, আমার পক্ষ থেকে তার জন্য অনেক অনেক শুভকামনা। আমি বিশ্বাস করি উনি বিপুল ভোটে জয়লাভ করবেন, কারণ তিনি কিশোরগঞ্জের মাটির মানুষ।  


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের