ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক সাতক্ষীরা ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত রাসিকের প্রকৌশল বিভাগকে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর... নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নিয়ে যান জাকার শেখ মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী রাজশাহীতে নগরীতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৬:২৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৬:২৪:৪৪ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী রাজশাহীতে নগরীতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী রাজশাহীতে নগরীতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি, প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে সকালে দিনটির শুভ উদ্বোধন করা হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রথমে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টুকটুক তালুকদার। এরপর গণগ্রন্থাগার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বাংলা ভাষায় পাঠ্যের ফবপষরহরহম প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির প্রভাবে বইয়ের প্রতি আগ্রহ কমছে এবং লাইব্রেরিগুলোতে পাঠকের উপস্থিতি কমে গেছে। মোবাইলে পিডিএফ, অডিও বই বা ডিজিটাল মাধ্যমের কারণে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করলেও বইয়ের মৌলিক গন্ধ ও অনুভূতি থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো বলেন, এটি মানবিকতা ও মূল্যবোধ হ্রাসের এক গুরুত্বপূর্ণ কারণ। তাই বই ও লাইব্রেরির প্রতি নতুনভাবে আকর্ষণ সৃষ্টি করতে হবে, বই পড়াকে আবার জনপ্রিয় করে তুলতে হবে এবং বইকে শ্রেষ্ঠ বন্ধু হিসেবে গড়ে তুলতে সবাইকে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে রাজশাহী কলেজের লাইব্রেরিয়ান আব্দুল্লাহ আল বশির মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। সভার সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রুয়েটের লাইব্রেরিয়ান মাহবুবুল আলম ও রাজশাহী মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি কলেজের লাইব্রেরিয়ান মোঃ ওয়াহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

দিবসের সমাপনীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ