ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ পদ শূন্য, বিকল অ্যাম্বুলেন্স: সেবায় বিপর্যয় গোদাগাড়ী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছোট্ট এক কৌশলেই লুকিয়ে টিনা আহুজার রূপের রহস্য নোয়াখালীতে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: মন্ত্রী সাধু আন্তনীর পর্বে পীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গান ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গোডাউনে গণধর্ষণ, গ্রেফতার ৩ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ‘শ্যাডো ফ্লিট’ নিজেদের কব্জায় নিল ব্রিটিশ বাহিনী প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের বেনজীর আহমেদকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোদাগাড়ী-সুলতানগঞ্জ নৌবন্দর উদ্বোধনের এক বছরেই অচল নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

মুম্বাইয়ে ট্রেনের দরজায় ঝুলতে ঝুলতে ছিটকে পড়ে অন্তত পাঁচ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০১:১৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০১:১৮:০৯ অপরাহ্ন
মুম্বাইয়ে ট্রেনের দরজায় ঝুলতে ঝুলতে ছিটকে পড়ে অন্তত পাঁচ জনের মৃত্যু প্রতিকী ছবি
ট্রেনে বাদুড়ঝোলা ভিড়। দরজায় ঝুলতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লেন যাত্রীরা। মুম্বইয়ের এই ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে মহারাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ৮থেকে ১২ জন চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

রেলের মুখপাত্র জানিয়েছেন, দিবা-মুম্ব্রা স্টেশন সংলগ্ন এলাকার উপর দিয়ে যাওয়ার সময় যাত্রিবাহী ট্রেন থেকে কয়েক জন পড়ে গিয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা, এখনও স্পষ্ট নয়। তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সূত্রের দাবি, ট্রেনের ওই কামরায় অতিরিক্ত যাত্রী উঠে পড়েছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেন থেকে যাঁরা পড়ে গিয়েছেন, তাঁদের মধ্যে এক মহিলাও ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমে দাবি, একটি লোকাল ট্রেন যাওয়ার সময়েই উল্টো দিকের রাস্তা দিয়ে আরও একটি ট্রেন এসেছিল। প্রথম ট্রেনটিতে বাদুরঝোলা ভিড় ছিল। ট্রেনটি যাচ্ছিল কাসারার দিকে। কয়েকটি সূত্রে দাবি, পুষ্পক এক্সপ্রেসও ওই স্টেশনের কাছে ছিল। তবে এই সংক্রান্ত তথ্য এখনও নিশ্চিত করেনি কোনও পক্ষ।

সোমবার সকালে ব্যস্ত সময়ে ট্রেনে ভিড় ছিল বেশি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনে তিল ধারণের জায়গা ছিল না। অনেকে ভিতরে ঢুকতে না-পেরে দরজায় ঝুলছিলেন। ট্রেনের দু’দিকের দরজাতেই অনেকে দাঁড়িয়েছিলেন। ট্রেন স্টেশন ছেড়ে কিছুটা এগোতেই তাঁরা হাত ফস্কে ছিটকে পড়ে যান। আহতের অনেকের অবস্থাই সঙ্কটজনক। দুর্ঘটনার কারণে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ব্যস্ত সময়ে দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭