ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৯৬তেই চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, পূর্ণ হলো না ৪০০ কবর খোঁড়ার ইচ্ছা রাজশাহীতে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা, ২৯ অক্টোবর শুরু নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে পুলিশ হেফাজতে ২৩ বছর পর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার রায় ঘোষণা নারকেল গাছে উঠেই ‘মাগো’ বলে চিৎকার বৃদ্ধের, অতঃপর... লালপুরে ওয়ারড্রবে লুকিয়েও অনলাইন প্রতারকের শেষরক্ষা হলো না শিবচরে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল নওগাঁয় স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল এক সপ্তাহ পেরোলেও খোঁজ মেলেনি রাইসার, চরম উৎকণ্ঠায় পরিবার খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার রংপুরে হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ১১ দলীয় ঐক্যের বৈঠক চলছে গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী স্বাস্থ্য খাতে জাপানি ফাউন্ডেশনকে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: বিদ্যুৎ বিভাগ জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন প্রধানমন্ত্রীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

স্বর্ণ, রুপা ও তেলের দামে বিশ্ববাজারে ধস

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০২:৩৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৯:৫৬:৪০ অপরাহ্ন
স্বর্ণ, রুপা ও তেলের দামে বিশ্ববাজারে ধস স্বর্ণ, রুপা ও তেলের দামে বিশ্ববাজারে ধস

আন্তর্জাতিক বাজারে স্বর্ণ, রুপা, অপরিশোধিত তেল ও তামাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের দামে বড় ধরনের পতন দেখা গেছে। চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে ফোনালাপ এবং যুক্তরাষ্ট্র–ইরানের সম্ভাব্য বৈঠকের খবরে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে আসেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রয়টার্স।
 

সবচেয়ে বেশি দরপতন হয়েছে রুপার, যার দাম প্রায় ১৫ শতাংশ পর্যন্ত নেমে গেছে। একই সময়ে স্বর্ণ, অপরিশোধিত তেল ও তামার দাম গড়ে প্রায় ২ শতাংশ করে কমেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার শক্তিশালী হয়ে ওঠায় পণ্যবাজারে বিক্রির চাপ আরও বেড়েছে, কারণ আন্তর্জাতিকভাবে পণ্যের মূল্য ডলারে নির্ধারিত হয়।

ব্রোকারেজ প্রতিষ্ঠান আইজি’র বিশ্লেষক টনি সাইকামোর জানান, চলতি সপ্তাহে মূল্যবান ধাতুসহ বিভিন্ন পণ্যে অস্বাভাবিক দামের ওঠানামা লক্ষ্য করা গেছে। তার মতে, বর্তমান পতন সেই অস্থিরতারই ধারাবাহিক প্রতিক্রিয়া।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত পাওয়ায় তেলের বাজারে দীর্ঘদিনের ভূরাজনৈতিক ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্যচাপ কমে গেছে। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফোনালাপের পর বাণিজ্য উত্তেজনা হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা উচ্চ দামে স্বর্ণ বিক্রি করতে আগ্রহী হচ্ছেন।

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের আগে এশীয় লেনদেনে ডলার স্থিতিশীল ছিল। ডলার সূচক দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। শক্তিশালী ডলারের ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য পণ্য কেনা ব্যয়বহুল হয়ে ওঠে, যা দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

সপ্তাহের শুরুতেও পণ্যের দামে চাপ দেখা দেয়, যখন ট্রাম্প কেভিন ওয়ার্শকে সম্ভাব্য ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান হিসেবে মনোনয়নের ইঙ্গিত দেন। কঠোর মুদ্রানীতির আশঙ্কায় ডলার আরও শক্তিশালী হয় এবং সুদহীন সম্পদ হিসেবে স্বর্ণ ও রুপার আকর্ষণ কমে যায়।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা, ২৯ অক্টোবর শুরু

রাজশাহীতে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা, ২৯ অক্টোবর শুরু