ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান

  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ১১:১৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ১১:১৯:৫৯ অপরাহ্ন
বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান
বিএনপির রাজনীতি মূলত সুদূরপ্রসারী এবং সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিলে পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে দেশ এক সংকটকাল অতিক্রম করছে এবং এই বহুমুখী সমস্যাগুলো থেকে উত্তরণের একমাত্র পথ হলো সঠিক ও বিজ্ঞানসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা।

ডা. জুবাইদা রহমান বলেন, আমাদের সমস্যা অনেক হলেও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তার স্থায়ী সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয় দেখার সময় এসেছে।

তিনি জাতীয়তাবাদের এক নতুন দর্শনের কথা তুলে ধরে বলেন, বিএনপির মূলনীতি হবে— আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার চেয়ে জনগণের স্বার্থকে বড় করে দেখাই আধুনিক রাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত বলে তিনি মনে করেন।

সমাজে বিদ্যমান বৈষম্য দূর করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ভেদাভেদের আগে সমতা নিশ্চিত করা হবে তাদের প্রধান লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে। 

বিশেষ করে যুবসমাজের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সকলকে  শ্রমের সঠিক মর্যাদা এবং মেধার প্রকৃত মূল্যায়ন দিতে চাই। মেধাভিত্তিক চাকরির বাজার নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার। শোষণের বদলে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই হবে আগামীর মূল অঙ্গীকার।

তিনি একটি মানবিক ও জনবান্ধব সমাজ গঠনের স্বপ্ন দেখিয়ে বলেন, আমরা এমন একটি দেশ ও সমাজ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতাকে স্থান দেওয়া হবে।

এই লক্ষ্য অর্জনে তিনি দেশের সকল স্তরের পেশাজীবী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু